নেত্রকোনায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
নেত্রকোনা: জেলার মদন উপজেলায় ধান কাটা নিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
সোমবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানায়, সকালের দিকে উপজেলার কাইতাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত হয়। আহত হয় অন্তত আরও ১০ জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








