News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৭, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৫, ১৮ জানুয়ারি ২০২০

রংপুরে গ্রেফতার ৫১

রংপুরে গ্রেফতার ৫১

রংপুর: রংপুরে বিএনপির দুইকর্মীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস নুরী জানান, কোতয়ালী থানা পুলিশের অভিযানে নগরী থেকে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলায় পলাতক ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলায় এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়