News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৫, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর র‌্যাব-২ এর অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বাসকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে পিকআপের হেলপার রাজন গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেয়ার পর সাড়ে ৫টার দিকে রাজন মারা যান। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

পিকআপ চালক আতিকুর রহমান বাবু জানান, রাজন কাফরুলের ইব্রাহিমপুর থাকত। প্রত্যাশা কোম্পানির ফিল্টার পানি নিয়ে কেরাণীগঞ্জ থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক রাজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়