ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পরে রফিকুল ইসলাম হৃদয় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নতুন এয়ারপোর্ট রেলওয়েস্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনের ছাদে ওঠেন। ট্রেনটি খিলক্ষেত রেলক্রসিং এলাকায় পৌঁছাতেই ছাদ থেকে পরে যান রফিকুল ইসলাম।
পরে আলামিন নামের এক যুবক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








