News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

কক্সবাজারে অপহৃত জেলেদের মুক্তি

কক্সবাজারে অপহৃত জেলেদের মুক্তি

ঢাকা: কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে ২৯জন জেলেকে অপহরণের ১২ ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। একইসঙ্গে ডাকাতির শিকার আরো একটি ট্রলারের ২৬ জন জেলেকেও মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড বাহিনী।

অপহৃত জেলেদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ২৯ জন জেলেকে অপহরণ করা হয়েছিল বলে ট্রলার মালিক জানিয়েছিলেন।

ট্রলারের মালিক জয়নাল আবেদিন জানান, “রোববার সমুদ্রে মাছ ধরতে যাওয়া তার তিনটি ট্রলার যখন ফিরছিল তখন একটির ওপর হামলা চালিয়ে দস্যুরা ২৯জন জেলে-মাঝিমাল্লাকে অপহরণ করে নিয়ে যায় “

গভীর সমুদ্র থেকে বন্দরে ফেরার সময় আক্রান্ত ট্রলারে ৩১ জন জেলের মধ্যে তিনজন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং একজনকে অপহরণকারীরা আবার তুলে নিয়ে যায়।

এর আগে ২৬ জন জেলেসহ আরেকজন মালিকের একটি ট্রলারও অপহরণ করা হয়েছিল।

এই এলাকায় প্রায়ই ডাকাতি এবং অপহরণের অভিযোগ রয়েছে। গত মাসে কক্সবাজার এলাকায় অর্ধ শতাধিক ট্রলারে ডাকাতি হয়েছে বলে বোট মালিক সমিতি জানিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়