News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫১, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইসলামপুর ন্যাশনাল ব্যাংকের পাশে এ ঘটনা ঘটে। এসময় বাদল মুন্সি (৩২) নামের ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।

নিউজবাংলাদেশকে বাদল বলেন, “আমি, কোহিনূর ও আজম মিলে কদমতলি এলাকায় ফলের ব্যবসা করি। আমাদের ফলের পাইকারি আড়তের নাম দীপা এন্টারপ্রাইজ। দুপুরে আমরা তিনজন আড়ত থেকে ১৬ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম।”

তিনি আরো বলেন, “ব্যাংকের কাছাকাছি পৌঁছতেই কয়েকজন দুর্বৃত্ত আমাদের গতিরোধ করে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে আমার ডান পায়ের ঊরুতে গুলি করে টাকার ব্যগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

আহত বাদল মুন্সি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) আহাদুজ্জামান মিয়া নিউজবাংলাদেশকে বলেন, “বৃহস্পতিবার দুপুরে নবাববাড়ি পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।”

নিউজবাংলাদেশে.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়