জলবায়ু ইস্যুতে বাংলাদেশের সঙ্গে থাকবে ইরান
ঢাকা: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ইরান বাংলাদেশের সঙ্গে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভেইজী।
বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা তিনি জানিয়েছেন।
রাষ্ট্রদুত ড. আব্বাস বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশে কাজ করতে চায় ইরান। আর এ উদ্দেশ্যে ইরান সরকার জলবায়ু ইস্যুকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।”
পরিবেশমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশ বিষয়ক জাতীয় যে কমিটি গঠন করা হয়েছে তা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম








