News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪১, ১৯ জানুয়ারি ২০২০

বঙ্গোপসাগরে ২৮ জেলে অপহৃত

বঙ্গোপসাগরে ২৮ জেলে অপহৃত


ঢাকা: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলেএকটি মাছধরার ট্রলারে হামলা চালিয়ে ২৮ জেলে-মাঝিমাল্লাকে ট্রলারসহ অপহরণ করা হয়েছে।

জানা যায়, রোববার সমুদ্রে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলার ফেরার পথে এর একটির ওপর হামলা চালিয়ে ২৯জনকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। গ
 
বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।

ভীর সমুদ্র থেকে বন্দরে ফেরার সময় আক্রান্ত ট্রলারে ৩১ জন জেলে ছিল। এদের মধ্যে তিনজন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। পরে অপহরণকারীরা এদের একজনকে আবার তুলে নিয়ে যায়।

ঘটনার খবর পাওয়ার পর কোস্টগার্ডেরে ট্রলার ও স্পিডবোটের চারটি ইউনিট সাগরে তল্লাশি চালাচ্ছে বলে কোস্টগার্ড বাহিনী জানিয়েছে।

ট্রলারের মালিক জয়নাল আবেদিনের বরাত দিয়ে বিবিসি জানায়, অপহরণকারীরা অপহৃত জেলেদের অস্ত্রের মুখে নৌকার বরফঘরে আটকে রেখেছেন বলে জানিয়েছেন ফেরত আসা দুজন জেলে।

কক্সবাজারের ওই এলাকায় প্রায়ই অপহরণের ঘটনা ঘটে। কিছুদিন আগে এরকম একটি হামলায় বেশ কয়েকজন মৎস্যজীবী নিহত হয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়