খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
মোসাম্মৎ তনিমা। ছবি: সংগৃহীত
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে পুলিশ আটক করেছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে সদর থানার টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তনিমা ভাড়া করা ফ্ল্যাটেই মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা সহযোগীরাই গুলি চালিয়েছে। কানের পাশে লেগে গুলি বেরিয়ে গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত। পরিবার জানায়, মোতালেব আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং কয়েক মাস আগে যোগ দিয়েছেন এনসিপি'র সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








