News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ২৩ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

কুড়িগ্রামে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে গত পাঁচ দিন ধরে উত্তরের জেলা কুড়িগ্রামে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র   বলেন, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রিকশাচালক আলম মিয়া (৫০) বলেন, কয়েক দিন ধরে শীত খুব তীব্র হয়ে গেছে, ঘর থেকে বের হওয়া যায় না। বাজার খরচও নেই, তাই রাস্তায় বের হলেও ভাড়া পাওয়া যায় না। এখন বসে আছি।

আরও পড়ুন: আরমানিটোলার হাজী টাওয়ারে অগ্নিকাণ্ড, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

শীতের তীব্রতা ও ঘন কুয়াশার কারণে জেলার মানুষদের দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়