News Bangladesh

সারারাত ওয়াই-ফাই রাউটার চালালে কত বিদ্যুৎ খরচ হয়?

প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৫০ পয়সা ধরলে, মাসে রাউটার চালানোর খরচ দাঁড়াবে প্রায় ৫৪ টাকা। রাতে ১২ ঘণ্টা বন্ধ রাখলে খরচ অর্ধেকে নেমে আসবে, অর্থাৎ প্রায় ২৭ টাকা।

১১:০৮ ১৩ আগস্ট ২০২৫

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজ, সতীর্থ সাকিব

এর আগে আইপিএলেও বদলি হিসেবে খেলেছিলেন মোস্তাফিজ, যখন দিল্লি ক্যাপিটালস তাকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দলে নেয়। এছাড়া তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন। ফলে আইএল টি-টোয়েন্টি হবে দেশের বাইরে তার পঞ্চম ফ্র্যাঞ্চাইজি লিগ।

১০:৪০ ১৩ আগস্ট ২০২৫

রাজধানীসহ কয়েক বিভাগে ভারি বৃষ্টির আশঙ্কা

সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জে সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে, আর সুনামগঞ্জ ও সিলেটে সকাল ৯টা থেকে দুপুর ৩টার মধ্যে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১০:১৪ ১৩ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট পেলেন ড. ইউনূস

বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতাও দেন তিনি। পরে ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

০৯:৫১ ১৩ আগস্ট ২০২৫

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বিএনপির রাজনীতি: তারেক রহমান

তিনি আরও বলেন, প্রযুক্তি বিশ্বে টিকে থাকতে তরুণদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ হতে হবে। বিএনপি যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে তরুণদের প্রযুক্তি জ্ঞানে শিক্ষিত করে গড়ে তুলতে চায়।

০৯:২৫ ১৩ আগস্ট ২০২৫

মেঘালয় সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’

বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

০৮:৫৫ ১৩ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রবাসীদের অর্থনৈতিক অবদান তুলে ধরে ড. ইউনূস বলেন, “আপনারা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।”

০৮:৩১ ১৩ আগস্ট ২০২৫

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দলটির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার চালানো হচ্ছে। তিনি যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে ২০২৬ সালের সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে কাজ করার আহ্বান জানান।

২১:৫১ ১২ আগস্ট ২০২৫

জুলাই সনদে এক পার্সেন্টও ছাড় নয়, নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় যুব সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, জুলাই সনদের মূল সংস্কারে এক শতাংশও ছাড় হবে না। তিনি সতর্ক করেছেন, রাজনৈতিক ঐক্য ভাঙলে ফের ১/১১ ধাঁচের পরিস্থিতি আসতে পারে।

২১:৩৪ ১২ আগস্ট ২০২৫

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলী রীয়াজের বৈঠক

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে গুলশানে বৈঠক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। সংবিধান সংস্কার, জাতীয় সনদ ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

২০:৫৯ ১২ আগস্ট ২০২৫

গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র বহনে সৌদি জাহাজ

ইতালির জেনোয়া বন্দরে সৌদি আরবের একটি জাহাজ থেকে ‘ইসরায়েল’-গামী গোপন অস্ত্রের চালান ধরা পড়েছে। বন্দরের কর্মীরা অস্ত্র পরিবহনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে কড়াকড়ি বাড়ানোর প্রতিশ্রুতি পেয়েছেন।

২০:১৩ ১২ আগস্ট ২০২৫

দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, ২৪ ঘণ্টায় ৩৮২ জন ভর্তি, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে মোট আক্রান্ত ২৪,৯৯৯ জন, মৃত্যু ১০৩ জন, হাসপাতালে বর্তমানে ১,২৬৩ জন রোগী ভর্তি রয়েছেন।

১৯:৫৮ ১২ আগস্ট ২০২৫

ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান

তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। নিরাপদ কর্মপরিবেশ ও সমঝোতার রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

১৯:৩৮ ১২ আগস্ট ২০২৫

তদন্ত সংস্থার কাছে আসিফ মাহমুদের জবানবন্দি

৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ছাত্র-জনতার আন্দোলনে গোপন সমন্বয় ও যোগাযোগ শুরু হয়। আসিফ মাহমুদ ডিজিএফআই’র গুম, নির্যাতন এবং র‌্যাবের ভূমিকা নিয়ে তদন্ত সংস্থায় বিস্ফোরক তথ্য দেন।

১৯:১৭ ১২ আগস্ট ২০২৫

মাত্র ৩ দিনে যুক্তরাষ্ট্র-কানাডায় রেকর্ড ছুঁয়েছে জয়ার ‘ডিয়ার’

অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’ যুক্তরাষ্ট্র ও কানাডায় মাত্র তিন দিনে ৫০টির বেশি সিনেমা হলে মুক্তি পেয়ে নতুন রেকর্ড গড়েছে। জয়া আহসান অভিনীত এই পারিবারিক চলচ্চিত্র প্রথম দিনে ১১,১০০ ডলার আয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

১৮:৫৩ ১২ আগস্ট ২০২৫

অর্থনীতি স্থিতিশীল, পাচার অর্থ ফেরত আনাই চ্যালেঞ্জ: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় আছেন উল্লেখ করেছেন। তার মতে, দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফেরত আনা দেশের তুলনায় অনেক কঠিন ও সময়সাপেক্ষ।

১৮:৩২ ১২ আগস্ট ২০২৫

অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের শোক

অধ্যাপক মাহফুজা খানম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন গভীর শোক প্রকাশ করেছে এবং আগামীকাল শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে।

১৮:১৪ ১২ আগস্ট ২০২৫

১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়লো জাতীয় ঐকমত্য কমিশনের

সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। কমিশন দেশের সংবিধান ও প্রশাসন সংস্কারের জন্য চলমান সংলাপ ও কাজ অব্যাহত রাখবে।

১৮:০৭ ১২ আগস্ট ২০২৫

বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট মল চালু করলো চীন 

‘৪এস’ ফরম্যাট মানে এখানে বিক্রি, সার্ভিস, স্পেয়ার পার্টস এবং জরিপ (গ্রাহক মতামত)- সবকিছুই এক ছাদের নিচে। চীনের গাড়ি ডিলারশিপের মতোই এই ব্যবস্থা, তবে সম্পূর্ণ হিউম্যানয়েড রোবটকে কেন্দ্র করে

১৮:০৪ ১২ আগস্ট ২০২৫

সচিবালয়ে নিষিদ্ধ সভা-সমাবেশ

সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ করা, সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা বা সমাবেশ অথবা কোনো পেশাগত সংগঠন, সমিতির সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না

১৭:৫০ ১২ আগস্ট ২০২৫

দালাল সিন্ডিকেট: র্নীতির আঁখড়া কক্সবাজার ভূমি অধিগ্রহণ অফিস

এলও এটিএম আরিফের ঘুষের টাকা ইচ্ছামত না হলে, তার ইচ্ছামতো হতে যা করার করেন তিনি। এতে জমির প্রকৃত মালিকরা সীমাহীন ক্ষতিগ্রস্ত এবং হয়রানির স্বীকার হন

১৭:৪৪ ১২ আগস্ট ২০২৫

৮ দাবিতে মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের স্বজনদের বিক্ষোভ

২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে ৩৫ জন শিক্ষার্থী ও অভিভাবক নিহত হন। নিহতদের স্বজনরা সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও স্কুলের স্থানান্তরসহ ৮ দফা দাবি করে বিক্ষোভ করেছেন।

১৭:২৮ ১২ আগস্ট ২০২৫

বাংলাদেশসহ উত্তর গোলার্ধে আসছে মহাজাগতিক উল্কাবৃষ্টি

১২ ও ১৩ আগস্ট রাত থেকে পার্সাইড উল্কাবৃষ্টি বাংলাদেশসহ উত্তর গোলার্ধের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে। শহরের আলোক দূষণ এড়িয়ে পাহাড়, গ্রাম বা নদীর ধারে অন্ধকার জায়গায় গিয়ে এ মহাজাগতিক দৃশ্য উপভোগের পরামর্শ দিয়েছে নাসা।

১৬:৫৭ ১২ আগস্ট ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রায় ৯ লাখ ৩১ হাজার ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

১৬:৩৫ ১২ আগস্ট ২০২৫