News Bangladesh

ডুমুরিয়ায় বাতিল হওয়া প্রকল্পের টাকা পিআইও’র পকেটে!

বরাদ্দকৃত অর্থের টাকার অর্ধেক  ৫ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা প্রকল্প চেয়ারম্যানকে প্রদান করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় গত ১০ জুলাই উপজেলা নির্বাহী অফিসার ওই টাকা ট্রেজারি চালানের মাধ্যমে ফেরত দিতে দাপ্তরিক চিঠি দেন

১৬:১৪ ১২ আগস্ট ২০২৫

সচিবালয়ের নিরাপত্তায় ৬ দফা নির্দেশনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে মিছিল, সমাবেশ ও অননুমোদিত সভা নিষিদ্ধ করেছে। সন্ধ্যা ৬টার পর অবস্থানের জন্য পূর্বানুমতি নিতে হবে ও প্রবেশপাস প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

১৫:৫৭ ১২ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশাবাদ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বাংলাদেশির কাজের সুযোগ সৃষ্টির আশা করছেন তিনি। দুই দেশের আলোচনায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ ও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

১৫:৩৮ ১২ আগস্ট ২০২৫

গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেল ৩ জনের

দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। 

১৫:০১ ১২ আগস্ট ২০২৫

চ্যাটজিপিটির ডায়েট প্ল্যানে বিপদে ৬০ বছর বয়সী ব্যক্তি

এর ফলে তার শরীরে বিভ্রান্তি, হ্যালুসিনেশন, মস্তিষ্কের জটিলতা ও ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মা রোগ দেখা দেয়। দীর্ঘ তিন সপ্তাহ নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ফিরিয়ে আনার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

১৪:৩৭ ১২ আগস্ট ২০২৫

একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে: রিজভী

রিজভী বলেন, জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু নির্বাচনকে বিলম্বিত করতে এখনও অনেকের ষড়যন্ত্র চলমান। চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

১৪:১৪ ১২ আগস্ট ২০২৫

লিটারে ১৯ টাকা কমে ১৬৯ টাকার পাম অয়েল এখন ১৫০ টাকা

এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে

১৪:০৮ ১২ আগস্ট ২০২৫

সারজিসের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

বাদী তানভীর সিরাজ অভিযোগ করেন, সাংবাদিক তুহিনকে হত্যার পেছনে অপরাধী চক্রের ভিডিও ধারণের বিষয় রয়েছে, কিন্তু সারজিস আলম সঠিক তথ্য না জেনে ফেসবুকে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

১৩:২২ ১২ আগস্ট ২০২৫

উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না: পরিবেশ উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখে হতাশা হয়েছে। দেশের চাহিদার মাত্র ৬ শতাংশ পাথর স্থানীয়ভাবে পাওয়া যায়, বাকি ৯৪ শতাংশ আমদানি করতে হয়, তবুও কেন এই কম অংশের পাথর উত্তোলন বন্ধ রাখা যায় না তা বোঝা যাচ্ছে না।

১২:৫৫ ১২ আগস্ট ২০২৫

নির্বাচন ফেব্রুয়ারিতে, প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ব্রিফিংয়ে তিনি মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগ পরিবেশ এখন অনেক বেশি স্থিতিশীল এবং ব্যবসাবান্ধব।”

১২:২২ ১২ আগস্ট ২০২৫

বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

তবে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০-২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানি উচ্চতা রেকর্ড করা হয় ১০৭.০৫ মিটার এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ মিটার এমএসএল।

১১:৫৫ ১২ আগস্ট ২০২৫

কমার্স ব্যাংকে ৫৫ হাজার টাকা বেতনে চাকরি

প্রতিষ্ঠানটি ‘প্রবেশনারি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ আগস্ট। 

১১:২৪ ১২ আগস্ট ২০২৫

বাংলাদেশের পাটপণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ

গত কয়েক মাসে ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে একাধিক দফায় অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে। এর আগে ২৭ জুন স্থলবন্দর দিয়ে কাঁচা পাট ও পাটজাত পণ্যে বিধিনিষেধ আরোপ করা হয়, পাশাপাশি ১৭ মে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও আসবাব আমদানিতেও একই বিধিনিষেধ এসেছে। ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ করা হয়।

১০:৫৪ ১২ আগস্ট ২০২৫

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্মারক ও ৩ নোট বিনিময়

গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদেরকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

১০:২৬ ১২ আগস্ট ২০২৫

১৫ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে ‘মাইক্রোসফট লেন্স’

আগে ‘অফিস লেন্স’ নামে পরিচিত এই অ্যাপটি উইন্ডোজ ফোনের জন্য তৈরি হয়েছিল। এর সহজ ব্যবহার ও উন্নত ফিচারের কারণে এটি গুগল প্লে স্টোরে ৫ কোটি বেশি ডাউনলোড এবং অ্যাপল স্টোরে ১ লাখ ৩৬ হাজারের বেশি ইতিবাচক রিভিউ পেয়েছে।

১০:০৩ ১২ আগস্ট ২০২৫

নিশোর পরিবর্তে রায়হান রাফীর নতুন সিনেমায় সিয়াম আহমেদ

প্রথমে আফরান নিশোর অংশগ্রহণের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি সরে গেছেন। নিশো জানিয়েছেন, পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় নতুন প্রজেক্টে অংশ নিতে পারেননি। এর জায়গায় কাজ করছেন অভিনেতা সিয়াম আহমেদ।

০৯:৩৬ ১২ আগস্ট ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৬৯টি মরদেহ, যাদের মধ্যে একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ৩৬২ জন। এর ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জনে, যার অধিকাংশই নারী ও শিশু।

০৯:১২ ১২ আগস্ট ২০২৫

বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো, বাগদান সম্পন্ন

২০১৬ সালে মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখান থেকেই শুরু তাদের প্রেমের গল্প। বর্তমানে তারা পাঁচ সন্তানের দায়িত্ব পালন করছেন।

০৮:৪৬ ১২ আগস্ট ২০২৫

খুলনায় শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট পারভেজ আলম খান। এছাড়া আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

০৮:২১ ১২ আগস্ট ২০২৫

চলতি বছরে মব সন্ত্রাসে নিহত ১১১

২০২৫ সালের শুরু থেকে ১০ আগস্ট পর্যন্ত মব সন্ত্রাসে ১১১ জন নিহত হয়েছেন। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুই হিন্দুকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র।

২২:০৬ ১১ আগস্ট ২০২৫

ফিরল না-ভোট, বাতিল হলো ইভিএম

নির্বাচনী অনিয়মে পুরো আসনের ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ফিরছে নির্বাচন কমিশনের হাতে। ফিরছে ‘না-ভোট’, বাতিল হচ্ছে ইভিএম বিধি, আর সমভোটে হবে পুনঃভোট।

২০:৫৩ ১১ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন। সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা ও প্রবাসী শ্রমবাজারে সহযোগিতা বৃদ্ধির জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

২০:১৫ ১১ আগস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে, মেয়াদ বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ বড় সংশোধনী নিয়ে খসড়া তৈরি হয়েছে। গভর্নরের নিয়োগ রাষ্ট্রপতির মাধ্যমে হবে এবং মেয়াদ ৪ থেকে ৬ বছর বাড়ানো হবে।

১৯:৪১ ১১ আগস্ট ২০২৫

‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, নতুন বাংলাদেশের মূল চালিকা শক্তি’

প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতীয় যুব দিবস ২০২৫ উপলক্ষ্যে বলেন, প্রযুক্তিনির্ভর যুবশক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হবে। সরকার তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে যুব ক্ষমতায়নে কাজ করছে।

১৯:০৬ ১১ আগস্ট ২০২৫