News Bangladesh

তামিমের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেট থেকে সরে গেল ৪৮ ক্লাব

বিসিবি নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ৪৮টি ক্লাব ঘরোয়া ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন। দেশজুড়ে প্রিমিয়ার ডিভিশনসহ সব লিগে খেলোয়াড়দের অংশগ্রহণ স্থগিত হবে।

১৯:২০ ৮ অক্টোবর ২০২৫

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০ ভর্তি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, দেশের বিভিন্ন হাসপাতালে ৭০০ জন ভর্তি। চলতি বছর মোট মৃত ২২০, আক্রান্ত ৫২,১০৪; স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি।

১৮:৫১ ৮ অক্টোবর ২০২৫

টস জিতে আফগানদের বিরুদ্ধে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করছে; টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী মিরাজ। সাইফ হাসান ওয়ানডে অভিষেক করছেন, পেসার মুস্তাফিজ বিশ্রামে, দলে আছে নতুন মুখ হাসান মাহমুদ।

১৮:৩৮ ৮ অক্টোবর ২০২৫

এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকঅ্যাওয়ে অ্যাওয়ার্ডস পেলো ন্যু ডেলি

আরতা ২০২৫-এর স্ট্র্যাটেজিক পার্টনার ছিল শেফঅনলাইন। সহযোগিতায় ছিল এনআরবি ব্যাংক। ডিএনএ পেমেন্টস, সুপার পোলো, ওয়ার্ক পারমিট ক্লাউড এবং কোবরা বিয়ার ছিলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। আর ক্যাটারিং পার্টনার ছিল মাধুস

১৮:১৫ ৮ অক্টোবর ২০২৫

শুভেচ্ছা সফরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে। সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনী পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবে।

১৮:০৭ ৮ অক্টোবর ২০২৫

‘বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অপ্রত্যাশিত’

বাংলাদেশের নির্বাচন ভারতের বিষয় নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাষ্ট্রপতির ছবি অপসারণ, সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের সাক্ষাৎ ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন।

১৭:৪৬ ৮ অক্টোবর ২০২৫

‘সেফ এক্সিট’ খুঁজছে কারা, নাহিদ ইসলামকেই স্পষ্ট করতে হবে

রিজওয়ানা হাসান স্পষ্ট করলেন, তিনি কোনো “সেফ এক্সিট” খুঁজছেন না এবং বাকিটা জীবন বাংলাদেশেই কাটাবেন। নাহিদ ইসলামের অভিযোগ, কিছু উপদেষ্টা নিরাপদ প্রস্থান পথ খুঁজছেন, তা তিনি স্পষ্ট করার জন্য আহ্বান করেছেন।

১৬:৫৫ ৮ অক্টোবর ২০২৫

প্রথম ওয়ানডেতে আফগান চ্যালেঞ্জে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আবুধাবিতে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ। নতুন মুখ সাইফ হাসানসহ টাইগারদের সম্ভাব্য একাদশে আছেন কয়েকটি চমক।

১৬:৩৫ ৮ অক্টোবর ২০২৫

ধাতু–জৈব কাঠামোর উদ্ভাবনে রসায়নে নোবেল তিন বিজ্ঞানীর

রসায়নে ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ও যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াগি। ধাতু–জৈব কাঠামো উদ্ভাবনের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তিতে বৈপ্লবিক সম্ভাবনা সৃষ্টি করায় তাদের এ স্বীকৃতি।

১৬:২০ ৮ অক্টোবর ২০২৫

সবাই গ্রহণযোগ্য ও সুষ্ঠ নির্বাচন চায়: আমির খসরু

বিএনপির এ নেতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু চলে এসেছে, তিন মাসের জন্য অপেক্ষা না করে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেয়ার বা অবগত করার বিষয়ে আলোচনা হয়েছে।

১৪:৫৮ ৮ অক্টোবর ২০২৫

জয়পুরহাটে তিন দিনে হাসপাতালে ৩২২ ডায়রিয়া রোগী ভর্তি

অন্যদিকে জয়পুরহাট পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মামুনুর রশীদ জানান, অভিযোগের পর আক্রান্ত এলাকা থেকে পানি সংগ্রহ করে বগুড়ায় ল্যাবে পরীক্ষা করা হয়েছে। পানিতে কোনো ত্রুটি পাওয়া যায়নি। যদি পানির কারণে হতো, পুরো পৌরসভাই আক্রান্ত হতো।

১৪:৩৫ ৮ অক্টোবর ২০২৫

চাকরি দেবে গাজী গ্রুপ, কর্মস্থল ঢাকা 

‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে । আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ অক্টোবর।

১৪:১৮ ৮ অক্টোবর ২০২৫

রাউজানে নিহত আবদুল হাকিম বিএনপি কর্মী নন: রিজভী

রিজভী অভিযোগ করেন, এই সহিংস ঘটনা দেশের আইন-শৃঙ্খলার অবনতির বড় উদাহরণ, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, সর্বত্র অনিশ্চয়তা ও হতাশা বিরাজ করছে।

১৩:৫৭ ৮ অক্টোবর ২০২৫

গুমের দুই মামলায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গুমের দুই মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

১৩:৩৪ ৮ অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো ফরমাল চার্জ দাখিল

বুধবার (৮ অক্টোবর) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মোট ফরমাল চার্জের সংখ্যা তিনটি।

১৩:০৬ ৮ অক্টোবর ২০২৫

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

১২:৪৩ ৮ অক্টোবর ২০২৫

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহীদুল আলম

 তিনি বলেন, “আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে।”

১২:২৩ ৮ অক্টোবর ২০২৫

অতীতে মুরগির ফার্মের মালিকও টিভি লাইসেন্স পেয়েছেন: উপ-প্রেস সচিব

আবুল কালাম আজাদ লিখেছেন, “নতুন দুটি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল প্রথম আলো রিপোর্ট করেছে। ভালো রিপোর্ট। আমি মনে করি, চাইলে আমরা এটিকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার প্রতীক হিসেবেও ব্যবহার করতে পারি।”

১১:৫৪ ৮ অক্টোবর ২০২৫

ইউটিউবের ভিডিও নির্মাতাদের ভবিষ্যৎ হুমকির মুখে: মিস্টারবিস্ট 

মিস্টারবিস্টের সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন ওপেনএআই উন্মোচন করেছে নতুন প্রজন্মের ভিডিও তৈরির এআই টুল ‘সোরা ২’, যা ব্যবহারকারীদের জন্য এআই ভিডিও তৈরি আরও সহজ করে তুলেছে। এদিকে, মেটাও সম্প্রতি তাদের মেটা এআই অ্যাপ-এ একটি বিশেষ ‘এআই ফিড’ চালু করেছে, যেখানে শুধুমাত্র এআই-নির্ভর কনটেন্ট শেয়ার করা যাবে।

১১:৩৪ ৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। মাওলানা সোহেল মোটরসাইকেল চালিয়ে গেলে পেছন থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১১:০৫ ৮ অক্টোবর ২০২৫

সহজক্যাশ লিমিটেড নিয়ে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সহজক্যাশ’ নামে কোনো প্রতিষ্ঠানকে আর্থিক লেনদেনের অনুমতি দেওয়া হয়নি। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা আর্থিক প্রতিশ্রুতি না দিতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

১০:৩৫ ৮ অক্টোবর ২০২৫

আওয়ামী লীগের ফিরে আসা মানেই গণঅভ্যুত্থান মিথ্যা: সারজিস

সারজিস আলম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ভাবছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে, তারা এই স্বপ্ন দেখা বন্ধ করুন। নতুবা তাদের পরিণতিও হবে সেই একই পথে, যেভাবে আওয়ামী লীগ চলে গিয়েছে। তিনি আরও বলেন, কাউকে শেখ হাসিনা বা নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না।

১০:১৬ ৮ অক্টোবর ২০২৫

ঢাকায় এক মঞ্চে গাইবেন জেমস ও আলী আজমত

কনসার্টের লাইন–আপ প্রসঙ্গে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন গ্রুপের সাজ্জাদ আহমেদ বলেন, “নগর বাউল জেমস এবং আলী আজমত—দুজনই সিনিয়র আর্টিস্ট। তাঁদের কনফার্ম করা হয়েছে। হয়তো পরবর্তীতে আরও শিল্পী যুক্ত হতে পারেন। নিশ্চিত হলেই আমরা ঘোষণা দেব।”

০৯:৫৩ ৮ অক্টোবর ২০২৫

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে বোমা হামলা, নিহত অন্তত ৪০

অনুষ্ঠানের আয়োজক কমিটির এক নারী সদস্য এএফপিকে জানান, সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিক্ষোভ চলাকালে একটি মোটরচালিত প্যারাগ্লাইডার এসে দুটি বোমা নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৪০ জন মারা যান এবং ৮০ জন আহত হন।

০৯:২৭ ৮ অক্টোবর ২০২৫