দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া বুকে সংক্রমণসহ হার্ট ও ফুসফুসের জটিলতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।২০:২০ ২৪ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে কেঁপে উঠলো সৌদি আরব, ইরাক ও ভারত
সৌদি আরব, ইরাক ও ভারতের গুজরাটে একই সময়ে তিনটি ভূমিকম্প রেকর্ড হয়েছে—মাত্রা ছিল যথাক্রমে ৩.৪৩, ৫.০৯ ও ৩.০ রিখটার স্কেলে। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা টেকটোনিক নড়াচড়াকেই এর কারণ হিসেবে দেখছেন।২০:১০ ২৪ নভেম্বর ২০২৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, নতুন আক্রান্ত ৭০৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, ৭০৫ নতুন রোগী হাসপাতালে ভর্তি। চলতি বছরে মোট আক্রান্ত ৯০,৯৬৯, মৃত ৩৬৬।১৯:৫৯ ২৪ নভেম্বর ২০২৫
জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী অংশগ্রহণে নিষেধাজ্ঞা
জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় দলের খেলোয়াড়দের কোনো রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট সবাইকে ক্রীড়ার নিরপেক্ষতা ও সুস্থ পরিবেশ রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।১৯:৫১ ২৪ নভেম্বর ২০২৫
ভূমিকম্প প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মুখে প্রস্তুতি ও সমন্বয় নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জরুরি বৈঠক করেছেন। এদিকে রাজউক ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে এবং কার্যকর সমন্বয়ের ওপর জোর দিয়েছে।১৯:২৪ ২৪ নভেম্বর ২০২৫
২০২৭ সালে চালু হচ্ছে সম্পূর্ণ আন্তঃলেনদেন ব্যবস্থা
বাংলাদেশ ব্যাংক ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস ও বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য গেটস ফাউন্ডেশনের সহায়তায় একটি পূর্ণাঙ্গ আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করছে। এর লক্ষ্য হলো লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাওয়া।১৯:০৪ ২৪ নভেম্বর ২০২৫
প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান
প্রথমবার দলের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভায় অংশ নিয়ে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডনের লিংকন্স ইন থেকে ব্যারিস্টারি করা জাইমার রাজনৈতিক অংশগ্রহণ ভবিষ্যতের নেতৃত্বে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।১৮:৩৬ ২৪ নভেম্বর ২০২৫
আইওএস ২৭: পারফরমেন্স ও ফিচারে গুরুত্বারোপ
আইওএস ২৭ জুন ২০২৬-এ ডব্লিউডব্লিউডিসি-তে উন্মোচিত হয়ে সেপ্টেম্বরে রিলিজ হবে, যেখানে সফটওয়্যার কোয়ালিটি, পারফরমেন্স ও স্মুথ অ্যানিমেশনে জোর দেওয়া হয়েছে। নতুন এআই ফিচার যেমন স্মার্ট সিরি, এআই হেলথ এজেন্ট ও এন্টারপ্রাইজ-ইমার্জিং মার্কেট সাপোর্ট ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করবে।১৮:২৪ ২৪ নভেম্বর ২০২৫
অর্থ আত্মসাতের অভিযোগে নোয়াখালীতে কৃষি অফিসে দুদকের অভিযান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসে কৃষি প্রকল্প ও ভর্তুকি অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের অভিযান চালানো হয়। অভিযানে নথিপত্র পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, যা প্রধান কার্যালয়ে পাঠানো হবে।১৮:১৭ ২৪ নভেম্বর ২০২৫
বিভাজনের কারণে স্বাধীনতা হারাচ্ছে গণমাধ্যম: মির্জা ফখরুল
বিভক্তি ও দলীয় আনুগত্যের কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের প্রভাববলয়ে ঢুকছেন, ফলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে—বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তিনি।১৮:০৯ ২৪ নভেম্বর ২০২৫
ঢাকায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান
রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে প্রায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। ভবন ব্যবস্থাপনার বিশৃঙ্খলা কাটাতে তিনি সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও রাজউককে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।১৭:৩৪ ২৪ নভেম্বর ২০২৫
আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া ও পর্যবেক্ষণে সমর্থনের আশ্বাস দিয়েছেন।১৭:০১ ২৪ নভেম্বর ২০২৫
এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল ইসি
নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্টিং শুরু হওয়ায় নির্বাচন কমিশন সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঠিকানা পরিবর্তন ও অন্যান্য সংশোধন সেবা আপাতত স্থগিত থাকবে।১৬:১৬ ২৪ নভেম্বর ২০২৫
চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
চট্টগ্রামের কদমতলীর চেয়ারম্যান বিল্ডিংয়ের পঞ্চম তলায় কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। হতাহতের খবর নেই, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত শেষে জানা যাবে।১৫:৫৭ ২৪ নভেম্বর ২০২৫
বলিউডের ‘হি–ম্যান’ ধর্মেন্দ্র আর নেই
শ্বাসকষ্টজনিত জটিলতার পর মুম্বাইয়ের জুহুতে নিজ বাসায় ৮৯ বছরে মারা গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ছয় দশকে ৩০০–র বেশি সিনেমায় অভিনয় করা এই ‘হি–ম্যান’-এর মৃত্যুতে বলিউডজুড়ে নেমে এসেছে গভীর শোক।১৫:৪২ ২৪ নভেম্বর ২০২৫
সুষ্ঠু নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরীণ দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ, নৌসদস্য ও কন্টিনজেন্ট প্রেরণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছে। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত ৭,৫০০ জন নৌসদস্য ফিলিস্তিনসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। এসব মিশনে চারজন নৌসদস্য শাহাদাত বরণ করেছেন বলেও জানান তিনি।১৪:৫৯ ২৪ নভেম্বর ২০২৫
কিছু উপদেষ্টার আচরণে সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত পাওয়া যায় না: রিজভী
রিজভী বলেন, `প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম- বিএনপি তা বিশ্বাস করে। কিন্তু কিছু উপদেষ্টার আচরণ সেই বিশ্বাসকে দুর্বল করছে।`১৪:৪২ ২৪ নভেম্বর ২০২৫
টিকটক ইউজারদের জন্য ‘টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং’ ফিচার চালু
দৈনিক স্ক্রিন টাইম ব্যাজ: নির্ধারিত সীমার মধ্যে স্ক্রিন টাইম মেনে চললে ব্যাজ প্রদান।১৪:১৯ ২৪ নভেম্বর ২০২৫
নির্বাচন-গণভোট একসঙ্গে হলে বাজেট বাড়বে: অর্থ উপদেষ্টা
তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট একদিনে আয়োজন করাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত-পৃথিবীর অনেক দেশেই এমন ব্যবস্থা রয়েছে। দুটি আলাদা দিনে আয়োজন করা অত্যন্ত কঠিন হবে।১৩:৫৩ ২৪ নভেম্বর ২০২৫
হাইকোর্টে জামিন পেলেন ঢাবি অধ্যাপক কার্জন
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেন হাফিজুর রহমান ও লতিফ সিদ্দিকী। আলোচনার আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের নাম থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।১৩:২৬ ২৪ নভেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: রিজওয়ানা
তিনি আরও জানান, ই-পারিবারিক আদালত কাগজবিহীন বিচারব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বিশেষভাবে নারী ও শিশুরা যারা পারিবারিক সহিংসতা বা নির্যাতনের শিকার তাদের জন্য সম্ভাবনার সুযোগ তৈরি করবে। যদিও অনেক আবেদন অনলাইনে করা যায়, তবুও ই-পারিবারিক আদালতের মাধ্যমে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।১২:৫৬ ২৪ নভেম্বর ২০২৫
৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
প্রত্যাবাসন প্রক্রিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর, সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্স এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনাল ব্যবহার করা হয়েছে। বিমান ও ফেরির টিকিটের ব্যয় এসেছে প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয়, পরিবারের আর্থিক সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে।১২:৩২ ২৪ নভেম্বর ২০২৫
সংস্কার বলতে শুধু সংবিধানের সংস্কার বোঝানো যায় না: আইন উপদেষ্টা
ড. আসিফ নজরুল বলেন, “সংস্কার করতে হলে বাস্তবসম্মত হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে কি রাষ্ট্র কাঠামো দূর্বল হয়ে যাচ্ছে, তা ভেবেচিন্তা করতে হবে।”১২:০৭ ২৪ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা নেমে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদে শীত কম লাগে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়। হাড়িভাসা এলাকার কৃষক সোলেমান আলী বলেন, `সকালে মাঠে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে।` চাকলাহাট এলাকার ভ্যান চালক জরিফুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশা না থাকলেও শীত অত্যধিক, যাত্রীও কম।১১:২২ ২৪ নভেম্বর ২০২৫
























