ভিন্ন রঙের ব্যালটে গণভোট: আইন উপদেষ্টা
গণভোট অধ্যাদেশ-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে; শিগগিরই গেজেট প্রকাশ হবে। জাতীয় নির্বাচনের দিন একই সময়ে ভিন্ন রঙের ব্যালটে জনমত যাচাই করা হবে।১৭:৩৮ ২৫ নভেম্বর ২০২৫
শর্ট সার্কিট থেকেই কার্গো ভিলেজে আগুন: প্রেস সচিব
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কুরিয়ার পণ্যের স্তূপে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।১৭:১৯ ২৫ নভেম্বর ২০২৫
প্রথমবার বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ডিএনসিসির পদক্ষেপ
ডিএনসিসি প্রথমবারের মতো বাড়িওয়ালা–ভাড়াটিয়া বৈঠক ডাকছে, লাগামহীন ভাড়া বৃদ্ধির সমাধান খুঁজতে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ঢাকায় ভাড়াটিয়াদের আয়ের অর্ধেকের বেশি চলে যাচ্ছে বাসা ভাড়ায়।১৬:৪০ ২৫ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বন্দর এনসিটি চুক্তি বৈধতা মামলার রায় ৪ ডিসেম্বর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবে। রুল শুনানি চলাকালে আদালত চুক্তির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এবং রাষ্ট্রপক্ষ আশ্বস্ত করেছে, রায় না হওয়া পর্যন্ত এনসিটি হস্তান্তর হবে না।১৬:০৯ ২৫ নভেম্বর ২০২৫
একই দিনে নির্বাচন-গণভোটের দাবি রিজভীর
বিএনপি নির্বাচনে চূড়ান্ত প্রস্তুত, তফসিল ঘোষণার পর অতিরিক্ত পদক্ষেপ নেবে দল। রিজভী সতর্ক করেছেন- ধর্মের অপব্যবহার রাজনীতিতে ক্ষতিকর, বিরোধী দল ভবিষ্যতে বিএনপির অংশ হতে পারে।১৫:৪৮ ২৫ নভেম্বর ২০২৫
হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর
আদালত সূত্র জানায়, প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথক ৬ মামলা দায়ের করে। মামলাগুলোতে আসামি করা হয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ তাদের পরিবারের আরো কয়েকজনকে।১৪:৫৮ ২৫ নভেম্বর ২০২৫
৬৪ শতাংশ অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হচ্ছে ঢাকায়
গবেষণায় উঠে এসেছে, দেশে ব্যবহৃত মোট অ্যান্টিবায়োটিকের ৫৭ শতাংশই ঢাকায় ব্যবহৃত হচ্ছে। রোগীর চাপ, বিশেষায়িত চিকিৎসা সেবা ও সহজলভ্য ওষুধের কারণে রাজধানীতে অতি ব্যবহারের প্রবণতা বেশি। গবেষকদের মতে, এই অতিরিক্ত ব্যবহারই অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বাড়িয়ে তুলছে।১৪:৩৮ ২৫ নভেম্বর ২০২৫
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
এর আগে, গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এ লক্ষ্যে গণভোট আয়োজনের জন্য নতুন আইন প্রণয়ন প্রয়োজন ছিল।১৪:১৭ ২৫ নভেম্বর ২০২৫
লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত
লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।১৩:৫৪ ২৫ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা
মো. সানাউল্লাহ বলেন, “বাংলাদেশের ইতিহাসে ২০২৬ সালের নির্বাচন হবে সবচেয়ে স্বচ্ছ। এর ব্যত্যয় করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতি বেশি হবে।”১৩:২৮ ২৫ নভেম্বর ২০২৫
মেট্রোরেলে অনলাইন রিচার্জ সুবিধা চালু
উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইন রিচার্জ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)–এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত প্রত্যাশিত দিন। এটি গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী করে তুলবে। আমাদের মেট্রোরেলে বর্তমানে ১৬টি স্টেশন আছে, প্রতিটি স্টেশনে দুটি করে মেশিন বসানো হয়েছে। বাসা থেকে বা স্টেশনের বাইরে থেকেও রিচার্জ করা যাবে, এবং মেশিনে ট্যাপ করলেই রিচার্জ সফল দেখাবে।”১৩:০২ ২৫ নভেম্বর ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম সংবাদমাধ্যমকে বলেন, “সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন- এই তিন দফা দাবির বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কোনো বাস্তব অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে কর্মবিরতি দিচ্ছি।”ক১২:৪০ ২৫ নভেম্বর ২০২৫
ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি
সিইসি বলেন, “অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, এবং সবার সহযোগিতা প্রয়োজন।”১২:১৬ ২৫ নভেম্বর ২০২৫
হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্টস সুবিধা চালু
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ট্রান্সক্রিপ্টস সুবিধা ঐচ্ছিক; ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এটি চালু বা বন্ধ করতে পারবেন। সুবিধা চালুর পর যেকোনো ভয়েস মেসেজ চাপ দিয়ে ধরে রাখলেই তা বার্তায় রূপান্তরিত হবে। ট্রান্সক্রিপশনের পুরো প্রক্রিয়া ব্যবহারকারীর ডিভাইসে সম্পন্ন হয়, কোনো তৃতীয় পক্ষের কাছে ডেটা সংরক্ষিত হবে না।১১:৪০ ২৫ নভেম্বর ২০২৫
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ৯ শিশুসহ নিহত ১০
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।১১:১৬ ২৫ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিয়েছে।১০:৪৫ ২৫ নভেম্বর ২০২৫
গাজায় দুই বছরে নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে: গবেষণা
গবেষণা প্রকল্পটির কো-লিডার ইরিনা চেন বলেন, “সঠিক মৃতের সংখ্যা আমরা কখনোই জানতে পারব না। তবে যতটা সম্ভব বাস্তবসম্মত একটি অনুমান দেওয়ার চেষ্টা করছি।”১০:৩০ ২৫ নভেম্বর ২০২৫
গ্রেট গ্র্যান্ড মাস্তিকেও ছাড়াতে পারেনি ‘মাস্তি ৪’
ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার ছবিটি মাত্র ২.৩৫ কোটি রুপি আয় করেছে। ধারাবাহিক নিম্নগতির কারণে রবিবারেও আয় ২.৫০ কোটির বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।১০:১০ ২৫ নভেম্বর ২০২৫
পর্তুগালের কাছে হেরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল
পুরো ম্যাচ জুড়েই দুই দলের আক্রমণ–প্রতিআক্রমণে ছিল সমানে সমান লড়াই। ব্রাজিলের গতি, বল দখল ও ব্যক্তিগত নৈপুণ্যে একাধিকবার পর্তুগালের রক্ষণ চাপে পড়ে। তবে পর্তুগিজ গোলরক্ষকের দুর্দান্ত সেভে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে। অন্যদিকে মাঝমাঠে আধিপত্য দেখালেও পর্তুগালের আক্রমণভাগ ব্রাজিলের শক্তিশালী ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়।০৯:৪৯ ২৫ নভেম্বর ২০২৫
এলডিসি উত্তরণে সময় চাওয়া অপমান নয়: তারেক রহমান
তিনি মনে করেন, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ‘হাব’ নিয়ে বর্তমান সরকারের নেওয়া সিদ্ধান্ত কোনোভাবেই ‘সাধারণ’ নয়। তারেক রহমানের মতে, গণতান্ত্রিক ম্যান্ডেটে থাকা সরকারই কেবল এ ধরনের কৌশলগত স্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।০৯:২৯ ২৫ নভেম্বর ২০২৫
মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য
কারাগার সূত্র জানায়, সোমবার দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একজন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে দুজন এবং পার্ট-২ থেকে ৩২ জনকে মুক্তি দেওয়া হয়। সংশ্লিষ্ট কারাগারের জেল সুপাররা বিষয়টি নিশ্চিত করেছেন।০৮:৪৫ ২৫ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি: ডা. শাহাবুদ্দিন
মেডিকেল বোর্ডের আরেক সদস্য সোমবার সন্ধ্যায় জানান, খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মাল্টিপল জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব ধরনের চিকিৎসা একসঙ্গে দেওয়া সম্ভব নয়, ঝুঁকিও রয়েই যায়।০৮:১৮ ২৫ নভেম্বর ২০২৫
‘ভূমিকম্পে আতঙ্ক নয়, প্রস্তুতি জরুরি’
সাম্প্রতিক ভূমিকম্পের পর আতঙ্ক না ছড়িয়ে সতর্কতামূলক প্রস্তুতি নিতে বিশেষজ্ঞ ও অধ্যাপকরা মত দিয়েছেন। সরকারের করণীয় বিষয়ে লিখিত পরামর্শ চাওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে দ্রুত টাস্কফোর্স গঠনের কাজ চলছে।২১:৪৭ ২৪ নভেম্বর ২০২৫
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১০৩ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসএসবি’র সুপারিশের ভিত্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ চিকিৎসককে গ্রেড–৩ বেতনক্রমে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের ইনসিটু অবস্থায় দায়িত্ব পালন ও ৩০ নভেম্বরের মধ্যে যোগদানপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।২১:০৭ ২৪ নভেম্বর ২০২৫
























