News Bangladesh

দেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বে দেখতে চায়: রিজভী

রিজভী বলেন, `কোটি কোটি মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। নানা রোগ-শোক ও নির্যাতনের মধ্যেও তিনি দেশ ছেড়ে যাননি। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছে। কিন্তু খালেদা জিয়ার মনোবল নেতাকর্মীদের আরও সাহসী করে তুলেছে।`

১৪:৩৭ ২৬ নভেম্বর ২০২৫

অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জোরদারের নির্দেশ

সম্প্রতি সিনিয়র সচিব ও সচিবদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়গুলোর একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের মাধ্যমে দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের জন্য ওটিপি দেওয়া হয়। তবে দেখা যাচ্ছে- কিছু দর্শনার্থী এই ওটিপি ব্যবহার করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে।

১৪:১২ ২৬ নভেম্বর ২০২৫

লটারিতে এসপি নিয়োগে মেধাবীরা বাদ পড়েনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের ৬৪ জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী এ, বি ও সি—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়। আগের ১৮ জন এসপিকে প্রত্যাহার করার পর ওইসব জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকি জেলাগুলোতে লটারির মাধ্যমে এসপি পদায়ন করা হয়।

১৩:৪৭ ২৬ নভেম্বর ২০২৫

তাইওয়ানে সর্ববৃহৎ এআই হার্ডওয়্যার কেন্দ্র খুললো গুগল 

গুগল ২০২০ সালে তাইওয়ানে তাদের ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছিল, যা এখন তিনগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন কেন্দ্রের জন্য কয়েকশ’ কর্মী নিয়োগ করা হবে। এছাড়া গুগল ইতিমধ্যেই তাইওয়ানে দুইটি কনজিউমার ইলেকট্রনিক্স হার্ডওয়্যার সেন্টার ও একটি ডেটা সেন্টার (২০১৩ থেকে) পরিচালনা করছে।

১৩:২১ ২৬ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন প্রতিহত করলে ব্যবস্থা নেওয়া হবে: সিইসি

নাসির উদ্দীন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক নয়, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যে চূড়ান্ত করা হবে।

১২:৫৮ ২৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ মেডিকেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

তিনি জানান, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

১২:৩০ ২৬ নভেম্বর ২০২৫

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

জাতিসংঘের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫ রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বে বর্তমানে ৩৩টি মেগাসিটি রয়েছে। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮টি। মেগাসিটি বলতে এমন শহর বোঝায় যেখানে ১ কোটি বা তার বেশি মানুষ বসবাস করেন।

১২:১৪ ২৬ নভেম্বর ২০২৫

পরিচালকের ব্যর্থতায় সিনেমা থেকে সরে আসতে হয়েছে: তানজিন তিশা

তিশা বলেন, “একটি সিনেমা আমার পেশাগত সম্মানের জায়গা। আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালকের ব্যর্থতার কারণে আমাকে সরে আসতে হয়েছে।”

১১:৪৪ ২৬ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি: চিকিৎসক

গত সোমবার (২৪ নভেম্বর) চিকিৎসকরা জানান, হৃদরোগসহ ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। হাসপাতালে পৌঁছানোর পর তাকে বিভিন্ন পরীক্ষা ও অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

১১:২০ ২৬ নভেম্বর ২০২৫

বার্সেলোনাকে হারিয়ে চেলসির বিশাল জয়

২৭তম মিনিটে চেলসি গোলের নিয়ন্ত্রণ নেয়। ডান দিক থেকে বাইলাইন কাটা বল বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দের পায়ে লেগে আত্মঘাতী গোল হয়ে যায়।

১০:৩৮ ২৬ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত

এর আগে মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল মৌসুমের অন্যতম কম তাপমাত্রা। সোমবার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিনের ধারাবাহিক ওঠানামায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

১০:১৪ ২৬ নভেম্বর ২০২৫

ভোরে স্পষ্ট হলো কড়াইল বস্তির আগুনের ভয়াবহতা

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বস্তির ঘিঞ্জি পরিবেশ, সরু রাস্তা এবং পানির সংকটের কারণে আগুন নেভাতে ১৯টি ইউনিটকে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

০৯:৪৩ ২৬ নভেম্বর ২০২৫

কড়াইল অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ তারেক রহমানের

তারেক রহমান বলেন,“কড়াইল বস্তির এই অগ্নিকাণ্ডে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্য ও এলাকাবাসীর প্রাণপণ প্রচেষ্টার প্রতি বিএনপি পূর্ণ সংহতি জানাচ্ছে। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশবাসীকে নতুন প্রেরণা দিয়েছে।”

০৯:২০ ২৬ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার 

ড. ইউনূস বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে, যা আমাদের সবার জন্যই দুঃখজনক। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে।”

০৯:০৬ ২৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার দুই লকার থেকে উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণ

মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার দুটি খোলা হয়। এ সময় সিআইসি ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০৮:৪৩ ২৬ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে আগুনে পুড়ল ১৫০০ ঘর: ফায়ার সার্ভিস

তিনি জানান, বস্তিবাসীর সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব পাওয়া গেছে। তবে তদন্তেই প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

০৮:২০ ২৬ নভেম্বর ২০২৫

পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ফায়ারের ১৯ ইউনিট

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে; রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে, স্থানীয়রা চাপকল ও খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছেন।

২১:৪৮ ২৫ নভেম্বর ২০২৫

পাকিস্তান কখনো গোপন হামলা চালায় না: আইএসপিআর

পাকিস্তান আফগান তালেবানের সীমান্ত হামলার অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছে, জানিয়ে দিয়েছে সব সামরিক অভিযান প্রকাশ্য ও স্বচ্ছভাবে পরিচালিত হয়। আইএসপিআর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী আফগান নেতৃত্বকে দায়িত্বশীল রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

২০:৫৯ ২৫ নভেম্বর ২০২৫

১৬ ইউনিটের চেষ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কড়াইলের আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘর পুড়ে গেছে। পানির সংকট ও যানজটে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

২০:০৭ ২৫ নভেম্বর ২০২৫

ক্ষমতা দীর্ঘায়ু হলে স্বেচ্ছাচারিতা বাড়ে: ফখরুল

বৃহৎ ক্ষমতা দীর্ঘায়ু হলে স্বেচ্ছাচারিতা বাড়ে বলে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি নতুন প্রজন্মকে গুরুত্ব দিতে এবং শান্তিপূর্ণ রাজনীতি গড়ার আহ্বান জানিয়েছেন।

১৯:২৭ ২৫ নভেম্বর ২০২৫

শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি

পরিবেশ মন্ত্রণালয় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ প্রজ্ঞাপন জারি করেছে। ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি জরিমানা আরোপ করতে পারবেন, হর্ন ও লাউডস্পিকার নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে।

১৯:০৭ ২৫ নভেম্বর ২০২৫

মোবাইল সেবায় ভোগান্তি, পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি

গ্রাহকরা মোবাইল সিম ও ইন্টারনেট সমস্যা দ্রুত সমাধান পাবেন। বিটিআরসি মোবাইল অপারেটর অডিট ও বাজারে অসম প্রতিযোগিতা খতিয়ে দেখবে।

১৮:৫০ ২৫ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর মহাখালী কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়।

১৮:২৯ ২৫ নভেম্বর ২০২৫

নির্বাচনকালীন এনআইডি সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনআইডি প্রদান সেবা সচল থাকবে, তবে সংশোধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। একই সঙ্গে মাঠপর্যায়ে মক ভোটিং ও দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের প্রস্তুতি চলছে।

১৮:০১ ২৫ নভেম্বর ২০২৫