পঞ্চগড়ে তীব্র শীত, তাপমাত্রা নেমে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস
স্থানীয়রা জানান, দিনের বেলায় রোদে শীত কম লাগে, তবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়। হাড়িভাসা এলাকার কৃষক সোলেমান আলী বলেন, `সকালে মাঠে যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে।` চাকলাহাট এলাকার ভ্যান চালক জরিফুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশা না থাকলেও শীত অত্যধিক, যাত্রীও কম।১১:২২ ২৪ নভেম্বর ২০২৫
ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।১০:৪৭ ২৪ নভেম্বর ২০২৫
আগামী বছর এশিয়ান কাপে প্রথমবার খেলবে বাংলাদেশের নারী দল
এর মধ্যে গত অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। বাংলাদেশ দল ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে। দুই অতিথি দল ২৯ নভেম্বর একে অপরকে মুখোমুখি হবে।১০:২১ ২৪ নভেম্বর ২০২৫
ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী
বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তোবগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে তিনি শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।০৯:৪৯ ২৪ নভেম্বর ২০২৫
ফের প্রেমে বাঁধন, শিগগিরই জানাবেন কে সেই বিশেষ মানুষ
প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদের পর একাই জীবনযাপন করে আসছেন বাঁধন। একটি কন্যাসন্তানের মা এই অভিনেত্রী বিচ্ছেদের পর আর বিয়ে করেননি। এরমধ্যে চার বছর দীর্ঘ একটি প্রেমের সম্পর্কে ছিলেন তিনি, যা গত বছরের শুরুর দিকে ভেঙে যায়। একই বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও দেশের সার্বিক অস্থিরতা- সব মিলিয়ে তিনি মানসিকভাবে কঠিন সময় পার করেছিলেন।০৯:২১ ২৪ নভেম্বর ২০২৫
বাণিজ্য-সংযোগসহ সব খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-থিম্পুর অঙ্গীকার
শনিবার ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তোবগেকে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এসময় গার্ড অব অনার ও তোপধ্বনি প্রদান করা হয়। পরে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও একটি চারা রোপণ করেন।০৯:০২ ২৪ নভেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনে ভোট দিতে ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন
ইসির তথ্যমতে, প্রথম পর্বে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা অ্যাপের মাধ্যমে ভোটের জন্য নিবন্ধন করছেন। রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চল থেকে ১৭ হাজার ৯০৭ জন নিবন্ধন সম্পন্ন করেন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন এবং নারী ১ হাজার ৫৫২ জন।০৮:৪২ ২৪ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: মেডিকেল বোর্ড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত হবে। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।০৮:১৯ ২৪ নভেম্বর ২০২৫
দেখা গেল জমাদিউস সানির চাঁদ, রমজানের ক্ষণগণনা শুরু
অবশেষে হিজরি চন্দ্রবর্ষের ষষ্ঠ মাস জমাদিউস সানি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে চাঁদ দেখা গেছে, এমন ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। শুক্রবার (২১ নভেম্বর) ইসলামিক চাঁদ পর্যবেক্ষণ প্রকল্পের (আইসিওপি) সদস্যদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ ঘোষণা আসে। চাঁদটির ছবি মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও লিবিয়া থেকে অ্যাস্ট্রোফটোগ্রাফির মাধ্যমে ধারণ করা হয়েছে। ইরানে দূরবীন ও টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা গেছে। ইয়েমেন, মরক্কো ও ঘানা থেকে খালি চোখেও চাঁদ দেখা গেছে। জমাদিউস সানি মাসটি নির্দিষ্ট কোনো ধর্মীয় বিধান বা অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও রমজানের আগের তিন মাসের হিসাব নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ মাস নিশ্চিত হওয়ায় রমজানের ক্ষণগণনা শুরু হয়েছে। বর্তমান হিসাব অনুযায়ী, রমজান ১৪৪৭ হিজরির শুরুর বাকি সময় আনুমানিক ৮৮ থেকে ৯০ দিন। আরও পড়ুন: আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা: আহমাদুল্লাহ যদিও চাঁদ দেখা যাওয়ায় রমজানের সম্ভাব্য শুরুর তারিখ জানা গেলেও চূড়ান্ত তারিখ ঘোষণা হবে প্রচলিত চাঁদ দেখা প্রক্রিয়া অনুসারে। পূর্বাভাস অনুযায়ী, রমজান ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে এবং ৩০ রোজা শেষে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাস দিয়েছেন।২২:০১ ২৩ নভেম্বর ২০২৫
ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেবে বিএনপি: তারেক রহমান
তারেক রহমান বলেন, ‘হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এমন স্বার্থান্বেষী ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।’ সমাজে ভিন্নমত যেন ফিৎনা সৃষ্টি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।২১:৪১ ২৩ নভেম্বর ২০২৫
সার কারখানায় গ্যাসের দাম এক লাফে ১৩ টাকা বৃদ্ধি
এর আগে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণ কোম্পানিগুলো ইউনিটপ্রতি গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল।২১:১৯ ২৩ নভেম্বর ২০২৫
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি
তিনি বলেন, `বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।`২০:৫৬ ২৩ নভেম্বর ২০২৫
নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো পেয়েছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলো পেয়েছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার, বিদেশি খাতের ব্যাংকগুলো পেয়েছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।২০:৩১ ২৩ নভেম্বর ২০২৫
মুফতি কাসেমী গ্রেফতার
সাম্প্রতিক অভিযোগে জানা যায়, কাসেমীকে তার তৃতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুতর অভিযোগ এনেছেন। ১৬ অক্টোবর ওই নারী ‘তামান্না হাতুন’ নামের ফেসবুক আইডিতে লিখেছেন, এক বছর ধরে কাসেমীর সঙ্গে মৌখিকভাবে বিয়ে করে সংসার করেছেন। অভিযোগ অনুযায়ী, আইডিয়াল ম্যারেজ ব্যুরোর আড়ালে স্বল্পমেয়াদে ধনী ব্যক্তিদের সঙ্গে নারীদের বিয়ে দেওয়ার নামে প্রতারণা করা হতো এবং সম্পর্ক ভেঙে দেওয়া হতো।১৯:৩৩ ২৩ নভেম্বর ২০২৫
শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে পূর্বেও চিঠি পাঠানো হয়েছিল, তবে জবাব আসেনি। এখন পরিস্থিতি পরিবর্তিত, শাস্তি কার্যকর হয়েছে, এবং আমাদের চুক্তি অনুসারে আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি।”১৯:০১ ২৩ নভেম্বর ২০২৫
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
ডা. মাজহারুল বলেন, `দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এখনও অনেক শিক্ষার্থী হলে রয়েছে।১৮:৩০ ২৩ নভেম্বর ২০২৫
রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী
রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর ভাসানী ভবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সদ্য প্রয়াত সাইফুল
১৮:০৫ ২৩ নভেম্বর ২০২৫
শীতে কত লিটার পানি পান করতে হবে?
ইউরোলজিস্টের মতে, বয়স্ক রোগীদের ক্ষেত্রে শীতকালে বার বার বাথরুমে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। অনেক সময় বেগ নিয়ন্ত্রণ করা যায় না। এছাড়া এই সময় কফি-চা খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই এসময় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেড় থেকে দুই লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। তবে অনেকের শীতেও ঘাম হয়। তাদের বেশি পানি পান করতে হয়।১৭:৪০ ২৩ নভেম্বর ২০২৫
দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
এতে আরও বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে ১১২ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।১৭:২৩ ২৩ নভেম্বর ২০২৫
অ্যান্ড্রয়েড থেকে ফাইল পাঠানো যাবে আইফোনে
হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ-সমর্থিত ডিভাইস শনাক্ত করতে পারে। পিক্সেল ১০ সিরিজের যেকোনো ফোন থেকে আইফোন, আইপ্যাড কিংবা ম্যাক ডিভাইসে ফাইল পাঠানো যাবে। তবে এ সুবিধা ব্যবহার করতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘Everyone for 10 Minutes’ অপশনে চালু রাখতে হবে।১৭:০৪ ২৩ নভেম্বর ২০২৫
বিশ্বে ২৪ ঘণ্টায় ৯১টি ভূমিকম্প
বিশ্বব্যাপী ভূমিকম্প পর্যবেক্ষক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯১টি ভূমিকম্প রেকর্ড হয়েছে। তাদের রবিবার (২৩ নভেম্বর) দুপুরের আপডেট বলছে, গত সাত দিনে ৮৫২টি ভূমিকম্প হয়েছে বিশ্বজুড়ে।১৬:৪৭ ২৩ নভেম্বর ২০২৫
২৬ মাস পর নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে পগবা
অবশেষে রেনে’র বিপক্ষে ম্যাচে ৮৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন পগবা। তবে তার প্রত্যাবর্তনের ম্যাচে ৪–১ গোলের বড় পরাজয় দেখে মোনাকো।১৬:২৯ ২৩ নভেম্বর ২০২৫
জামদানিতে স্নিগ্ধ রূপে বুবলী, মুগ্ধ নেটিজেনরা
নিজের জামদানি ভালোবাসার কথাও জানিয়েছেন বুবলী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জামদানি শাড়ি শুধু কাপড় নয়, এটা আমাদের ঐতিহ্যের গল্প।’১৬:১৫ ২৩ নভেম্বর ২০২৫
এবার ইন্দোনেশিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। সাম্প্রতিক সময়েও বেশ কয়েকটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।১৫:৪৮ ২৩ নভেম্বর ২০২৫
























