News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৫, ১৩ আগস্ট ২০২৫
আপডেট: ২২:০৬, ১৩ আগস্ট ২০২৫

তিনদিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

তিনদিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (১৩ আগস্ট) রাত বাংলাদেশ সময় ৯টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ড. ইউনূস ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরে পৌঁছায়।

কুয়ালালামপুরে পৌঁছানোর পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে সম্মান জানানো হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন তাকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান।

সফরের সময় ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় হয়। 

আরও পড়ুন: ৩ দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

এর মধ্যে রয়েছে:

  • প্রতিরক্ষা খাতে সহযোগিতা
  • এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ
  • গবেষণা ও নীতি খাতের সহযোগিতা 
  • প্রযুক্তি ও শিল্প খাতের সহযোগিতা 
  • বাণিজ্যিক সহযোগিতা 

সফরের শেষ দিনে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে।

মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ড. ইউনূস ঢাকা ফেরার জন্য যাত্রা করেন এবং রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে সফর সমাপ্ত হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়