শেখ হাসিনা-সজীব ওয়াজেদসহ ৪৭ আসামির রায় ২৭ নভেম্বর
এর আগে গত ১৭ নভেম্বর পৃথক তিন মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরও আগে ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।১৫:২৯ ২৩ নভেম্বর ২০২৫
‘নির্বাচনে ইসিকে সহায়তা নিশ্চিত করবে সেনাবাহিনী’
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। অনুষ্ঠানকালে ৬৪ সেনাসদস্য ও ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে পদক ও সংবর্ধনা দেওয়া হয়।১৪:৪৮ ২৩ নভেম্বর ২০২৫
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে ভূমিকম্প মোকাবিলায় সতর্কতা, বিল্ডিং কোড মানা ও নগর পরিকল্পনায় রাজউকের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি।১৪:৩৫ ২৩ নভেম্বর ২০২৫
মিয়ানমার সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার কেন্দ্র ছিল দাওয়ে এলাকায়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে সাম্প্রতিক একাধিক কম্পনের পর সংশ্লিষ্ট দেশগুলোতে সতর্কতা জোরদার করা হয়েছে।১৪:১৯ ২৩ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না
গুম ও নির্যাতনের দুই মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৩ ও ৭ ডিসেম্বর অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারিত হয়েছে, আর গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তা আদালতে হাজির থাকায় ট্রাইব্যুনাল এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।১৪:০৫ ২৩ নভেম্বর ২০২৫
‘এ মাসে ২০ বার কেঁপে উঠতে পারে দেশ’
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক কম্পন বাড়ছে; বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই মাসে আরও ২০ বার ছোট-বড় ভূমিকম্প অনুভূত হতে পারে। নরসিংদী ও আশপাশের অঞ্চল ঝুঁকিপূর্ণ, জরুরি প্রস্তুতি এবং সচেতনতা এখন প্রয়োজন।১৩:২৭ ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে সিলেট-ঢাকা
সিলেট ও উত্তর-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ ‘ডেঞ্জার জোন’-এ রয়েছে, ডাউকি ও কপিলি ফল্টে জমে থাকা শক্তি যেকোনো মুহূর্তে বড় কম্পন ঘটাতে পারে। সাম্প্রতিক ঢাকার ভূমিকম্প সতর্কবার্তা হিসেবে কাজ করছে, কিন্তু প্রস্তুতি এখনও সীমিত।১২:৫৯ ২৩ নভেম্বর ২০২৫
নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক: দুদক
দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ড. আবদুল মোমেন জানিয়েছেন, প্রার্থীদের দেশি ও বিদেশি সম্পদের পূর্ণ বিবরণ হলফনামায় দাখিল করতে হবে। অনাপার্জিত সম্পদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।১২:৪৩ ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্প আতঙ্কে ঢাবি বন্ধ, শিক্ষার্থীদের হল ত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূমিকম্প আতঙ্কের কারণে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। রবিবার থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল খালি করা শুরু করেছেন।১২:৩১ ২৩ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা
পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েছে, রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১২.৬°সেলসিয়াস। ভোর থেকে হিমেল বাতাস ও উচ্চ আর্দ্রতার কারণে শীত আরও প্রকট অনুভূত হচ্ছে।১০:৫৭ ২৩ নভেম্বর ২০২৫
কড়া নিরাপত্তায় ১৩ সামরিক কর্মকর্তাদের ট্রাইব্যুনাল হাজির
টিএফআই ও জেআইসি সেলে গুম ও খুনের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। র্যাব-বিজিবি ও গোয়েন্দা সদস্যদের কড়া নিরাপত্তায় শুনানি অনুষ্ঠিত হবে, পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স ও গ্রেফতারি পরোয়ানা নিয়ে সিদ্ধান্ত হতে পারে।১০:৩০ ২৩ নভেম্বর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪, আহত ৮৭
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে, শিশুসহ কমপক্ষে ২৪ ফিলিস্তিনি নিহত ও ৮৭ জন আহত। হামাস অভিযোগ করেছে, এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন; আন্তর্জাতিক মধ্যস্থতার জন্য আহ্বান জানিয়েছে।১০:০০ ২৩ নভেম্বর ২০২৫
ফাঁসির রায় উদযাপনে মিলাদ মাহফিল থেকে আলিয়া মাদরাসায় সংঘর্ষ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের উচ্ছ্বাসে আলিয়া মাদ্রাসায় মিলাদ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাইকের শব্দ ও অভিযোগ–বিতর্কের জেরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।০৯:৩০ ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংঘর্ষে আহত একাধিক শিক্ষার্থী
ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হয়েছেন; পুলিশ ও সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কথাকাটাকাটি থেকে, যা পরে দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।০৯:১১ ২৩ নভেম্বর ২০২৫
ব্যানার টানানো নিয়ে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবিরের মুখোমুখি সংঘর্ষ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।০৮:৪৬ ২৩ নভেম্বর ২০২৫
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।১৮:১৩ ২২ নভেম্বর ২০২৫
জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সরকার।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজনে নির্বাচনবিষয়ক এক কর্মশালায়
১৮:০৬ ২২ নভেম্বর ২০২৫
ভুটানের সঙ্গে স্বাস্থ্য ও ইন্টারনেট সংক্রান্ত ২ সমঝোতা স্মারক সই
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শেরিং তোবগে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন এবং দর্শনার্থী বইয়ে সই করবেন১৭:৫৪ ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পটি বাইপাইলে নয় নরসিংদীতেই হয়েছে
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী১৭:৩৮ ২২ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৫৯৩
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন১৭:১৭ ২২ নভেম্বর ২০২৫
গণঅভ্যুত্থান নিয়ে ‘চেতনা ব্যবসার’পরিণতি শুভ হবে না: সালাহউদ্দিন
আমাদের সেই দীর্ঘ লড়াই-সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০২৪ সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্র-গণঅভ্যত্থান সৃজন হয়েছে। এই ছাত্র-গণঅভ্যত্থান শুধুমাত্র ৩৬ দিনের লড়াইয়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠা হয় নাই১৬:৩৪ ২২ নভেম্বর ২০২৫
বাস-ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
দুপুরে দিনাজপুর-দশমাইল হাইওয়ের নশিপুরে গণগবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন১৬:১৪ ২২ নভেম্বর ২০২৫
নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে : জামায়াত আমির
কটা সুষ্ঠু নির্বাচনের আশা নিয়ে জাতি বসে আছে। এই নির্বাচন অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং বা পাঁয়তারা চালানো হলে সবাই বুলেট হয়ে বর্জন করবেন। দুষ্টুদের হাত অবশ করে দিবেন। শুধু ভোট দিবেন না ভোটের পাহারাদারীও করবেন১৫:২২ ২২ নভেম্বর ২০২৫
সুন্দরগঞ্জে ধানের শীষে প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ
বক্তারা বলেন, ধানের শীষের নমিনি ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী এলাকায় থাকেন না। উনি সবসময় ঢাকায় থাকেন। সেখানে উনি উনার ডাক্তারি নিয়ে ব্যস্ত থাকেন। দরকারে কখনো তাকে কাছে পাই না আমরা। সে কারণে তাকে পরিবর্তন করে দেয়া হোক১৫:১৬ ২২ নভেম্বর ২০২৫
























