আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা
আগামীকাল সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে১৫:০৬ ২২ নভেম্বর ২০২৫
পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান
তিনি বলেন, শত বছরের পুরাতন স্থাপনার ঐতিহ্য অক্ষুণ্ন রেখেই পুরান ঢাকায় নতুন পরিকল্পিত নগরায়ন প্রক্রিয়া শুরু করেছে রাজউক।১৪:৫৮ ২২ নভেম্বর ২০২৫
হোয়াইট হাউজে পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প-মামদানি
নির্বাচনকালীন দু’জনই একে অন্যের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক মন্তব্য করেছিলেন। এক সাংবাদিক তাদের সেই পুরোনো মন্তব্যের কথা মনে করিয়ে দিলে দু’জনই বিষয়টি একপাশে রেখে আবারও প্রশংসামূলক সুরে ফিরে যান১৪:৪৬ ২২ নভেম্বর ২০২৫
বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্রও ব্যর্থ হয়: প্রধান বিচারপতি
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময়ে বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়, বরং ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম।১৪:৩৭ ২২ নভেম্বর ২০২৫
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় অন্তত ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ
পিরেসের বরাতে আল জাজিরা বলছে, “একমত হওয়া যুদ্ধবিরতির মধ্যেই এত শিশু নিহত হয়েছে। এই ধারা বিস্ময়কর। বারবার এ কথা বলে আসছি, এটা কোনো পরিসংখ্যান নয়, প্রতিটি শিশুর একটি পরিবার ছিল, স্বপ্ন ছিল, জীবন ছিল; হঠাৎ তাতে ছেদ টানল ধারাবাহিক সহিংসতা১৪:২১ ২২ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঐতিহাসিক হবে: ইসি সানাউল্লাহ
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশগ্রহণ করবে। তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের প্রক্রিয়ার সাক্ষী হতে আগ্রহী।১৪:১১ ২২ নভেম্বর ২০২৫
গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’- মানুষ বুঝতে পারছে না: ফখরুল
বিএনপির এ নেতা বলেন, `১৫-১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।`১৩:৪১ ২২ নভেম্বর ২০২৫
মনটা ভারতে, আমি আমেরিকায়: মাহিয়া মাহি
তবে ধারণা করা হচ্ছে, স্বামী রাকিব সরকারকে ঘিরেই এই স্ট্যাটাস। সরকার পরিবর্তনের পর থেকে রাকিব সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি আওয়ামী লীগ- সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দলের শীর্ষ নেতারা ৫ আগস্টের ঘটনার পর ভারতে আশ্রয় নেন। ফলে রাকিবও হয়তো সেখানে আছেন- এমনটাই মনে করছেন অনেকেই। সেই প্রেক্ষিতে আমেরিকায় অবস্থানরত মাহির এই ‘রূহটা ইন্ডিয়ায়’ লেখা স্ট্যাটাসকে স্বামীর প্রতি ভালোবাসা ও বিরহের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।১৩:১৬ ২২ নভেম্বর ২০২৫
দেশে আবারও ভূমিকম্প
এর আগের দিন দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হন। ওই ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।১২:৪৭ ২২ নভেম্বর ২০২৫
যেভাবে ভূমিকম্পের সতর্কবার্তা দেবে স্মার্টফোন অ্যাপ
গুগল ২০২০ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম যুক্ত করে। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার দিয়ে ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে গুগল তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠায়। উৎপত্তিস্থল, মাত্রা, সম্ভাব্য ঝুঁকি এবং নিরাপদ থাকার নির্দেশনাও জানানো হয় অ্যালার্টের মাধ্যমে। আশপাশের ব্যবহারকারীদের কাছেও দ্রুত এ সতর্কতা পৌঁছে যায়।১২:৪০ ২২ নভেম্বর ২০২৫
ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রেফাজুল ও লালন স্থানীয় দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রেফাজুল নিহত হন, গুলিবিদ্ধ হন লালন।১২:২৬ ২২ নভেম্বর ২০২৫
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।১১:৫৪ ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে যেসব জেলা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যানে দেখা যায়, ঢাকায় প্রায় ২১ লাখ ভবন রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ভবন দুই তলা বা কম, যেগুলোর ক্ষয়ক্ষতির ঝুঁকি কম। কিন্তু ৪ থেকে ৩০ তলা পর্যন্ত বাকি ৬ লাখ ভবন উচ্চঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের সময় এসব ভবন ধসে পড়লে ব্যাপক প্রাণহানি হতে পারে। এজন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কারের মাধ্যমে ভূমিকম্প সহনশীল করা জরুরি।১১:২৬ ২২ নভেম্বর ২০২৫
নাইজেরিয়ায় স্কুলে হামলা, ২২৭ শিক্ষার্থী-শিক্ষক অপহরণ
নাইজার রাজ্যের পাশাপাশি পাশের কাতসিনা ও মালভূমি রাজ্যের কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। নাইজার রাজ্য সরকারও বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে।১১:০২ ২২ নভেম্বর ২০২৫
বিগত ৫৪ বছরের শাসনামলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত সেক্রেটারি
মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের আমলে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম–নির্যাতন, টাকা পাচার—এসবের দায় কে নেবে? ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার–ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।১০:৪৩ ২২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে
ঘন কুয়াশা না থাকলেও বাতাসে আর্দ্রতার উচ্চ মাত্রা ঠান্ডার অনুভূতি আরও তীব্র করেছে। দিনের আলোয় সূর্যের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা ও হিমেল বাতাস শরীরে শীতের কামড় বাড়াচ্ছে।০৯:৫৩ ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
সরেজমিনে যা দেখা গেছে, কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশন: বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল। বিজয় সরণিতে সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরা পড়েছে।০৯:৩২ ২২ নভেম্বর ২০২৫
ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী
সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি-পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।০৯:০৮ ২২ নভেম্বর ২০২৫
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
ম্যাচের ১২ মিনিটেই ডেলের দুর্দান্ত আক্রমণে লিড নেয় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান মরক্কোর জিয়াদ বাহা। ফলে ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।০৮:৫৩ ২২ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহতদের ক্ষেত্রে চিকিৎসকের সুপারিশের ভিত্তিতে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। সহায়তা গ্রহণের জন্য আহত ব্যক্তি নিজে, তার পরিচর্যাকারী বা নিকটাত্মীয় জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।০৮:৩১ ২২ নভেম্বর ২০২৫
৩ দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
বিমানবন্দর থেকে তিনি সরাসরি সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।০৮:১৭ ২২ নভেম্বর ২০২৫
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অমর
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে বাহিনীর প্রস্তুতি ও পেশাদারিত্বের ওপর জোর দিয়েছেন।২২:২০ ২১ নভেম্বর ২০২৫
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল সুপার ওভারে ভারতের ‘এ’ দলকে ১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছালো। রিপন মন্ডলের দুই উইকেট এবং আকবর আলীর নাটকীয় খেলার ফলে ঘটে এই ঐতিহাসিক জয়।২১:৪৬ ২১ নভেম্বর ২০২৫
ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি ঘরে, বাইরে ও গাড়িতে ভূমিকম্পের সময় করণীয় এবং পরবর্তী সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।২১:৩০ ২১ নভেম্বর ২০২৫
























