News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:৩৫, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

বাংলাওয়াশের পরিকল্পনা মাশরাফির

বাংলাওয়াশের পরিকল্পনা মাশরাফির

ঢাকা: বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স আর আত্মবিশ্বাস পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রধান কারণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের প্রথম স্বপ্ন শেষে এবার বাংলাওয়াশ করতে চায় টিম বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের মতোই খেলে অবশ্যই পাকিস্তানকে বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়ে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে চান মাশরাফিরা।

রোববার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২-০ তে ওয়ানডে সিরিজি জয় শেষে মাশরাফি বলেন, “বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার পর এই মুহুর্তে আমাদের এমন জয় প্রয়োজন ছিলো। বিশ্বকাপ শেষে দেশের মানুষ আমাদের যেভাবে বরণ করেছে। তারপরই আমরা সিন্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ জিততে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা সিরিজ শুরু করেছিলাম।”

দলের পারফরম্যান্স ও পাকিস্তানের দল নিয়ে মাশরাফি বলেন, “পাকিস্তানের হয়তো কয়েকজন ব্যাটসম্যান দলে নেই। কিন্তু ওদের বোলিং বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানকে ছোট দল বলা ঠিক নয়। আমরা ভালো খেলেই জিতেছি। বিশ্বকাপে ভালো পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা সামনের ম্যাচগুলোতে একই আত্মবিশ্বাস নিয়েই খেলবো। তবে আমাদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য সিরিজ জয়ের পর আমাদের উদযাপন করা উচিত। আমি দেখেছি অস্ট্রেলিয়াও আমাদের বিপক্ষে সিরিজ জয় শেষে অনেক আনন্দ করে।”

এছাড়া তিনি বলেন, “আমাদের ব্যাটিং ও বোলিং অনেক ভালো হয়েছে। তবে আমার কিছু উন্নতি করা প্রয়োজন। সাকিব অনেক ভালো তারও কিছু উন্নতি প্রয়োজন। এমন দল হলে আমরা আরও ভালো করবো।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়