News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৪, ১৮ জানুয়ারি ২০২০

আদিলের বদলে আসছেন ওমর গুল

আদিলের বদলে আসছেন ওমর গুল

ঢাকা: শোয়েব মকসুদ, সোহেল খান ও ইয়াসির শাহের পর পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়লেন এহসান আদিল। হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেলেন তিনি। তার বদলে উমর গুলকে দলে ডাকা হয়েছে।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামার আগে চোট পেয়েছিলেন আদিল। এই অবস্থায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা আশা করেছিল দ্বিতীয় ওয়ানডের আগেই ফিরতে পারবেন পাক বোলার। তবে সেই পরীক্ষায় ব্যর্থ হন আদিল। সেজন্য তার বদলে উমর গুলকে দলে ডাকা হয়েছে।

২২ বছর বয়সী আদিল ২০১৩ সালের ফেব্রুয়ারিতে অভিষিক্ত হয়েছিলেন। এরপর দুটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলেন। বিশ্বকাপেও কয়েকটি ম্যাচ খেলেন তিনি। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও সেরা একাদশে সুযোগ মিলেছিল তার। কিন্তু যথেষ্ঠ সুযোগ পাননি তিনি।

অন্যদিকে উমর গুল ২০১৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অ্যাঙ্কেলের সমস্যায় পড়েন। এই কারণে বিশ্বকাপ খেলা হয়নি তারকা পেসারের। ২০১৩ সালে কনুইয়ের সার্জারির পর ইনজুরি থেকে চতুর্থবারের মতো ফিরলেন গুল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়