দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় যুবাদের
ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজ জিতেছে জুনিয়র টাইগাররা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ওয়ানডেতে প্রোটিয়াদের ৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সাত ম্যাচের সিরিজে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করল নাজমুল হোসেন শান্ত বাহিনী।
টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৭৬ রান এসেছে টপ অর্ডার ব্যাটসম্যান পিনাক ঘোষের ব্যাট থেকে। ৬৩ রান করেছেন মেহেদি হাসান। দক্ষিণ আফ্রিকার জাইয়াদ আব্রাহামস ৯ ওভারে ৫৮ রান দিয়ে ছয়টি উইকেট দখল করে।
২৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৯ রান। হার মানে ৮ রানের ব্যবধানে। ৬৩ রান করেছেন রিভাল্ডো মুনসামি। ৬০ রান করেছেন দাইয়ান গালিয়েম। উইয়ান মুলডারের ব্যাট থেকে এসেছে ৫০ রান।
বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দিন ২৭ রানে পাঁচ উইকেট দখল করেছেন। ম্যান অব দ্য মাচ নির্বাচিত হন টাইগারদের এই বোলারই।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








