মুশফিকের রাজকীয় সেঞ্চুরি
ঢাকা: বিশ্বকাপ থেকে ফিরে ঘরোয়া লিগের প্রথম দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি মুশফিকুর রহিম। সেটা নিতান্তই যে হ্যাংওভার তা প্রমাণে খুব বেশি সময় নেননি সাবেক বাংলাদেশ অধিনায়ক। ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে এসেই ৭৮ রানের প্রত্যাবর্তন ইনিংস খেলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও সেই ঝাঁঝ অব্যাহত। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ঝড়ো অর্ধশতক তুলে নেন মুশফিক। এরপর দাপুটে শতকও তুলে নেন তিনি।
এদিন বাংলাদেশের ইনিংসের ৪৫তম ওভারে ৬৯ বলে ১৩ চার ও দুই ছয়ে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছেন মুশফিক। সাঈদ আজমলের বোলিংয়ের সময়। এর আগে ৪২ বলে ছয়টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মুশফিক। ইনিংসের ৩৫তম ওভারে পাক বোলার সাঈদ আজমলের বলে চার মেরে দুই অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ডানহাতি উইকেটকিপার ব্যাটসম্যান।
বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৭১, শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬, ইংল্যান্ডের বিপক্ষে ৮৯, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ও ভারতের বিপক্ষে ২৭ রান করেছিলেন মুশফিক।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








