তামিমের দুরন্ত অর্ধশতক
ঢাকা: অবশেষে রানে ফিরলেন তামিম ইকবাল। শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের ১৪২তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ২৯তম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন দেশসেরা ওপেনার।
৭৫ বল মোকাবেলা করে ছয় বাউন্ডারিতে দুই অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৭ রানে ব্যাট করছিলেন তামিম। গেল বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচের ৯৫ রান ছাড়া গোটা টুর্নামেন্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
এরপর বাংলাদেশ ক্রিকেট লিগেও রানে ছিলেন না তামিম। পাকিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯ রানে আউট হয়েছিলেন তিনি। ফলে দলে তামিমের অটোমেটিক স্থান নিয়ে প্রশ্ন উঠছিল। সেই অবস্থায় ব্যাট হাতে জ্বলে উঠলেন বাঁহাতি ব্যাটার।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








