News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৯, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

বোকায় ফিরতে চান তেভেজ

বোকায় ফিরতে চান তেভেজ

ঢাকা: ইতালির জুভেন্টাস অধ্যায় শেষ করে আবার বোকা জুনিয়র্সে ফিরতে চান কার্লোস তেভেজ। ফিরতে চান স্বদেশভূমিতে।

এলক্ষ্যে ইতোমধ্যেই ক্লাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নাকি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ইতালি ও ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এমন তথ্য উঠে আসছে।

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ জেরার্ডো মার্টিনোও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। এক প্রতিক্রিয়ায় সাবেক বার্সা কোচ জানিয়ে দিয়েছেন, বোকায় ফিরলেও তেভেজের আর্জেন্টিনা ক্যারিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মার্টিনো বলেন, “সবচেয়ে বড় বিষয় হলো তেভেজ খেলা চালিয়ে যাচ্ছে। আর ফর্মটাও ভালো। সুতরাং সে জুভেন্টাসে খেলছে নাকি বোকায় সেটা খুব গুরুত্বপূর্ণ নয়। অবশ্য এটা স্বীকার করতেই হবে জুভেন্টাস বিশাল একটি ক্লাব। তবে বোকায় কম নয়।”

৩১ বছর বয়সী তেভেজ সবসময় আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে এসেছেন। তবে সাবেক ম্যানইউ, ম্যানসিটি ও ওয়েস্ট হ্যাম স্ট্রাইকারের হুট করে নেয়া এই সিদ্ধান্ত গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কিছুটা চমকে দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়