সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে ভারতকে বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ফাইনালে ভারতের সঙ্গে মাঠে নামবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধি দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
ম্যাচটি শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় মালদ্বীপে শুরু হবে। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে ফাইনালে ড্রয়ের সুযোগ নেই; নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয় তুলে নিতে হবে, যাতে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশ।
বাংলাদেশ দলের কোচ মার্ক কক্স বলেন, আমার ৮৬ বছর বয়সী মা ফোন করে বলেছেন, যেন এই বয়সে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার মতো দুষ্টুমি না করি। জীবন মানেই তো প্রাণবন্ত থাকা।
তিনি ভারতের খেলোয়াড় ও কোচিং স্টাফকে সমীহ জানিয়ে বলেন, আমরা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফও সমানভাবে প্রস্তুত। ভারত বড় দল আমরাও কম নই।
কক্স বাংলাদেশের এবং ভারত-ভারতের ম্যাচের ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-পাকিস্তান বা বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচগুলো সবসময়ই আলাদা উত্তেজনা নিয়ে আসে। আমার দেশে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মতো। কাছের প্রতিপক্ষকে হারানোর তাড়না সবসময়ই বেশি থাকে।
তিনি খেলোয়াড়দের আলাদা অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। তিনি বলেন, সকালে মালদ্বীপের আকাশ, সমুদ্র ও পরিবেশ দেখালেই যথেষ্ট অনুপ্রেরণা হয়। যদি তাতেও অনুপ্রেরণা না আসে, তাহলে আর কিছু বলার থাকে না। আমরা চাই ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ হোক, পেনাল্টি শুটআউট এড়িয়ে।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, আগের এক ফাইনালে ভারতের কাছে হেরেছিলাম। তাই তাদের বিপক্ষে খেলা মানেই আমাদের ভেতরে আলাদা কিছু কাজ করে। মাঠে নামলে সবাই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ, এবারও সেটাই করব।
নিউজবাংলাদেশ.কম/এসবি








