টাইগারদের খেলা দেখতে মিরপুরে প্রধানমন্ত্রী
ঢাকা: পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলা দেখার জন্য মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানের বিপক্ষে টাইগাররা যখন ব্যাট করছিলেন তখন তিনি মাঠে উপস্থিত হন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ দল যখন ব্যাটিং করছিলেন প্রধানমন্ত্রী তখন স্টেডিয়ামে বসে খেলা দেখেন। ২০ ওভার শেষে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করার সময় প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্স বক্সে দেখা যায়। ওপেনার তামিম ৭৪ ও মুশফিক ১১ রান নিয়ে ব্যাট করছিলেন। ম্যাচে আজ জিতলেই টাইগাররা প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পাবে।
মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় পরস্পরের মোকাবেলা করছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান।
সিরিজের প্রথম ওয়ানডে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে আছে টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








