News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

মিরপুরে ফের তামিম ঝড়

মিরপুরে ফের তামিম ঝড়

ঢাকা: মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ওপেনার তামিম ইকবাল। প্রথম ম্যাচে অসাধারণ সেঞ্চুরির পর রোববার দ্বিতীয় ম্যাচেও অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। মাত্র ৩১ বলে ১২টি বাউন্ডারিতে পঞ্চাশ রানের ম্যাজিক ফিগারে পৌঁছান বাঁহাতি ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। তামিম ৫৩ ও রিয়াদ ১৪ রান নিয়ে ক্রিজে আছেন।

পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার সৌম্যকে হারায় বাংলাদেশ। ১১ বলে ১৭ রান করে আউট হয়েছেন সৌম্য সরকার। পাকিস্তানের পেসার জুনায়েদ খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।  সৌম্য বিদায়ের পর ব্যাটিংয়ে ঝড় তুলেছেন ওপেনার তামিম ও রিয়াদ। এরআগে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় পরস্পরের মোকাবেলা করছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে পড়েও ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিমের ব্যাটে স্কোরবোর্ডে দুই’শয়ের বেশি রান পায় পাকরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়