আর মাত্র ২১ রান দরকার বাংলাদেশের
ঢাকা: সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় এখন কেবল সময়ের অপেক্ষা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। যখন ১১ বলে ১৭ রান করে আউট হয়েছিলেন সৌম্য সরকার। ২.৫ ওভারে জুনায়েদ খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর ১৪.১ ওভারে ১৭ রান করে আউট হন মাহমুদউল্লাহ। সাঈদ আজমলের বলে বোল্ড আউট হন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান।
এ প্রতিবেদন লেখার সময় ২৯.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এক প্রান্তে ব্যাট করছেন তামিম ইকবাল (৮৯) ও অন্য প্রান্তে মুশফিকুর রহিম (৪৪)।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় খেলায় পরস্পরের মোকাবেলা করছে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে পড়েও ওয়াহাব রিয়াজ ও সাদ নাসিমের ব্যাটে স্কোরবোর্ডে দুই’শয়ের বেশি রান পায় পাকরা।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








