News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৭, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

আশরাফুল-রাজ্জাকের পর মাশরাফি

আশরাফুল-রাজ্জাকের পর মাশরাফি

ঢাকা: তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিই তার ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডে ম্যাচ।

১৫ বছর আগে ২০০১ সালের ২৩ নভেম্বর জাতীয় দলে অভিষিক্ত হয়েছিলেন মাশরাফি। অবশ্য চট্টগ্রামের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের কয়েক দিন আগেই একই সিরিজে একই দলের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। আন্তর্জাতিক ওয়ানডেতে ১৪৮টি আর এশিয়া একাদশের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন মাশরাফি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৭৫টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। যিনি এখন বিপিএল ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ আছেন। এছাড়া ১৫৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক।

রোববারের ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলছেন ১৪৯টি ম্যাচ। মুশফিকুর রহিম ১৪৮টি ও তামিম ইকবাল খেলছেন ১৪৩টি ওয়ানডে। এছাড়া বাংলাদেশের হয়ে একশোর বেশি ওয়ানডে খেলেছেন খালেদ মাসুদ পাইলট (১২৬), মোহাম্মদ রফিক (১২৩), মাহমুদউল্লাহ রিয়াদ (১১৮) ও হাবিবুল বাশার (১১১)টি ওয়ানডে। তবে একটি দিক দিয়ে আর সবার থেকে ব্যতিক্রম মাশরাফি। তার মতো দীর্ঘ সময় ধরে কেউ জাতীয় দলে খেলেননি।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়