মাঠে ফিরলেন মাশরাফি
ঢাকা: নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ফিরলেন দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। রোববার আজহার আলি বাহিনীর বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ঠিক সেই কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় মাঠে নামা হয়নি মাশরাফির।
মাশরাফির অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমে রীতিমত হতাশা উপহার দেন পেসার আবুল হাসান রাজু। তাই দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফিকে সেরা একাদশে জায়গা করে দিতে তাকেই ছেঁটে ফেলা হয়েছে। প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








