বিদ্যুতের ব্যাটে ভালো স্কোরের পথে এএসসি
ঢাকা: অধিনায়ক বিদ্যুতের নান্দনিক ব্যাটিংয়ে ভালো স্কোরের পথে আম্বার স্পোটিং ক্লাব (এএসসি)। ৩১ ওভার শেষে দলীয় সংগ্রহ চার উইকেটের বিনিময়ে ১২০।
রোববার রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে তৃতীয় বিভাগের প্রথম লিগের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রতিপক্ষ আসিফ সাফা ক্রিকেট একাডেমির বিপক্ষে ব্যাট করছে এএসসি।
এর আগে ওপেনিং করতে নেমে রফিকুজ্জামান ব্যক্তিগত ৩৬ বলে তিন বাউন্ডারির সাহায্যে ১৮ রান সংগ্রহ করে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার মোজাম্মেল হোসেন সানি আট বলে এক রান করে ক্যাচ আউট হন। এর পর আহমেদুল ওয়াহিদ ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ রান তুলে সাজঘরে ফেরেন। এর পর আব্দুল ওয়াহেদ চার বলে কোনো রান না করেই ক্যাচ আউট হন।
পরে দলের হাল ধরতে মাঠে নামেন অধিনায় বিদ্যুৎ। শুরু হয় তার নান্দনিক ব্যাটিং। পুল শর্ট, সুইপ শর্টের মাধ্যমে দ্রুত রানের চাপ কাটিয়ে দলকে বিপদমুক্ত করেন তিনি। ৭৫ বল মোকাবেলা করে আটটি চারের সাহায্যে অর্ধশত রান তুলে নেন বিদ্যুৎ। তার সঙ্গে অপর প্রান্তে সঙ্গ দিচ্ছেন ১১ বলে ২ রান করা ফজলে নাঈম।
উল্লেখ্য, প্রথম লিগের দ্বিতীয় ম্যাচটি ৫০ ওভারের হওয়ার কথা থাকলেও মেঘলা আবহাওয়ার কারণে তা কমিয়ে ৪০ ওভার করার ঘোষণা দেন আম্পায়ার।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম








