News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১২, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪২, ১৯ জানুয়ারি ২০২০

মন ভাল নেই পাকিস্তানি ক্রিকেটারদের!

মন ভাল নেই পাকিস্তানি ক্রিকেটারদের!

ঢাকা: ক্রিকেটাররা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন এটা ক্রিকেটের অলিখিত রীতি।

এতোদিন সেটাই হয়ে এসেছে। আমরা অন্তত তাই দেখেছি। কিন্তু পুরনো সেই রীতিটা ভেঙে দিল পাকিস্তান ক্রিকেট দল। শনিবার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলার আগের দিন পুরোটা সময় হোটেলবন্দি হয়ে থেকেছে আজহার আলি বাহিনী। যা ব্যতিক্রমী একটি ঘটনা। এই ঘটনা থেকে একটা সরল সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন ক্রিকেটবোদ্ধারা। সম্ভবত মন ভাল নেই সাঈদ আজমল-মোহাম্মদ হাফিজদের! না হলে কেন এমন ঘটনা ঘটবে?

তবে বাংলাদেশ শিবিরে এর উল্টো ছবি। ১৬ বছরের জয় বন্ধ্যাত্ব ঘুচিয়ে ফুরফুরে মেজাজে মাশরাফি মর্তুজা ব্রিগেড। অবশ্য শনিবার কোনো অনুশীলন করেননি মুশফিক-সাকিব-তামিমরা। এর বদল রবিবারসীয় মহারণে আরো চনমনে ও ফিট হয়ে নামতে জিম করেছেন সবাই। অনেকটা সময় কাটিয়েছেন সুইমিংপুলে।

পরে ঢাকার সোনারগাও হোটেলে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটা জিতলেই সিরিজ আমাদের হয়ে যাবে। তারপর শেষ ম্যাচে নিশ্চয়ই হারের জন্য মাঠে নামব না আমরা। সুতরাং কালকেই ২-০ করতে চাই আমরা। আর জিতে নিতে চাই সিরিজটা।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়