News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

কেকেআরে সাকিবের জন্য হাহাকার

কেকেআরে সাকিবের জন্য হাহাকার

ঢাকা: মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় দিয়েই অস্টম আইপিএলের অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

তবে দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খায় গৌতম গাম্ভীরের দল। গেল শনিবার ক্রিস গেইলের তাণ্ডবে ইডেনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হার মানে কেকেআর। তাই আজ শনিবার তৃতীয় ম্যাচের আগে জয় পেতে মরিয়া শাহরুখ খানের দল। তবে বাংলাদেশের দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য হাহাকার বাড়ছে দলটিতে।

পুনেতে কিংস ইলাভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে কেকেআর অধিনায়ক গৌতম গাম্ভীর বলছেন, “সাকিব নেই, ওর অভাব টের পাচ্ছি। কোনো সন্দেহ নেই সে আমাদের দলের অন্যতম সম্পদ। ওর পরিবর্ত পাওয়া কঠিন। তবে আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার রয়েছে। যেমন আজহার মাহমুদের মত ক্রিকেটার রয়েছে। অবশ্য এখনও চূড়ান্ত দল বাছাই করা হয়নি। ম্যাচের দিনই চূড়ান্ত দল বাছা হবে।”  

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়