News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

তামিমের সৌরভ ছড়ানো সেঞ্চুরি

তামিমের সৌরভ ছড়ানো সেঞ্চুরি

ঢাকা: চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসছিল। ব্যাটে রান নেই।

বিশ্বকাপে ভালো করতে পারেননি। ঘরোয়া লিগে ফিরেও তামিম ইকবালের ব্যাটে রান খরা চলছিলই। তাই প্রচণ্ড চাপে ছিলেন। তবে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করে রানে ফিরলেন তামিম। ২০১৩ সালের পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন দেশসেরা ওপেনার।

৩৪.৫ ওভারের প্রথম বলে সাঈদ আজমলকে একটি চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। ১১৩ বলে ১২ চার ও দুই ছয়ে সেঞ্চুরির মাইলফলকে পৌঁছেন তামিম। এর আগে ৭৫ বল খেলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।

তামিম বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ১৯, শ্রীলঙ্কার বিপক্ষে ০, স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫, ইংল্যান্ডের বিপক্ষে ২, নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ ও ভারতের বিপক্ষে ২৫ রান করেছিলেন।

এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরে তিন ম্যাচ খেলে মোট ২৪ রান (১০, ৫ ও ৯) করেছিলেন তিনি। কিন্তু আসল সময়ে দারুণভাবে ফিরে এলেন তামিম।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়