বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওয়ানডে আজ
ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
এই সিরিজ নিয়ে দারুণ প্রত্যাশা দেশের মানুষের। কারণ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। আর প্রস্তুতি ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে সাব্বিররা। এছাড়া পাকিস্তান দলে নেই মিসবাউল হক ও আফ্রিদির মতো খেলোয়ার। পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুসও ফেবারিট মানছে বাংলাদেশকে। তাই টাইগারদের সামনে পাকিস্তানকে হারানোর আজ সুবর্ণ সুযোগ রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বিশ্বকাপে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় আগামীকালের ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফিকে বিশ্রাম দেয়ায় অধিনায়কত্ব করেছিলেন সাকিব।
ওয়ানডে ম্যাচে দুই দলমুখোমুখি হয়েছে ৩২ বার। ৩১টিতে জয় পেয়েছে পাকিস্তান। আর ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ৬১ রানে হারায় বাংলাদেশ। টাইগারদের জয় শুধু ঐ ম্যাচেই।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








