News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৩, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

তাবিথের কমিটিতে নাম রাখায় ক্ষুব্ধ মাহী

তাবিথের কমিটিতে নাম রাখায় ক্ষুব্ধ মাহী

ঢাকা: উত্তর সিটি মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়ালের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিতে নিজের নাম রাখায় ক্ষুব্ধ হয়েছেন উত্তরের আরেক মেয়র পদপ্রার্থী মাহী বি. চৌধুরী।

শনিবার গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন, “আমি একজন মেয়র প্রার্থী এবং নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পুরোদমে কাজ করে যাচ্ছি।”

মাহী আরো বলেন, “আমি সংবাদপত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটিতে আমার নাম রাখা হয়েছে।”

মাহী বলেন, “তাবিথ আউয়াল রাজনীতিতে অনভিজ্ঞ হতে পারেন। কিন্তু তার এমন গর্হিত কাজ করার কথা নয়।”

বিবৃতিতে তিনি বলেন, কমিটিতে আমার নাম অন্তর্ভূক্তি ভুল করে হয়েছে বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বীকার করেছেন।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়