News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৯, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪১, ১৯ জানুয়ারি ২০২০

‘স্মার্ট’ সমাধানের অঙ্গীকারে মাহীর ইশতেহার

‘স্মার্ট’ সমাধানের অঙ্গীকারে মাহীর ইশতেহার

ঢাকা: নগরীর সমস্যাসমূহকে ‘স্মার্ট’ পদ্ধতিতে সমাধান করার অঙ্গীকার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিকেল চারটায় রাজধানীর বনানীর লেকশোর হোটেলে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সমস্যা সমাধানের ‘স্মার্ট’ পদ্ধতির ব্যাখ্যা করে মাহী বি চৌধুরী বলেন, “এস ফর স্পেসিফিক (সুনির্দিষ্ট), এম ফর মেজারেবল (গণনাযোগ্য), এ ফর এচিবেবল (অর্জনযোগ্য), আর ফর রিয়েলিস্টিক (বাস্তবসম্মত) এবং টি ফর টাইম বাউন্ড (সময় নির্ধারিত)।”

মাহী বি চৌধুরী বলেন, “ইশতেহারটি প্রজন্ম দৃষ্টিভঙ্গির আলোকে তৈরি করা হয়েছে। এই প্রজন্মের মধ্যে সব বয়সের ও সব রাজনৈতিক মতাদর্শের মানুষ রয়েছে।”

সিটি করপোরেশন উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হকের উদ্দেশে মাহী বলেন, ‘আনিসুল হকের ইশতেহারকে অন্তঃসারশূন্য বলায় তিনি মনে কষ্ট পেয়েছেন। এটা জেনে আমি নিজেও মনে কষ্ট পেয়েছি। তিনি রাজনীতিতে নতুন। প্রতিপক্ষের আক্রমণকে ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই। রাজনীতিতে এলে প্রতিপক্ষের আক্রমণ সহ্য করতে হবে।”

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে এসময় মাহী বি চৌধুরীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও বিকল্পধারার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়