দুর্নীতিবাজ বয়কটের আহ্বান চরমোনাই পীরের
ঢাকা: তিন সিটি করপোরেশন নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করে আল্লাহ ভীরু প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মো. রেজাউল করিম।
তিনি বলেন, “সর্বোচ্চ নাগরিক সুবিধা পেতে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়নদের সমর্থিত প্রার্থীদের বয়কট করে আল্লাহভীরু লোককে নির্বাচিত করুন।”
১৪ এপ্রিল পহেলা বৈশাখে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, “নগরবাসীর সমস্যার অন্ত নেই। সামান্য বৃষ্টি হলেই পানি ও সুয়ারেজ লাইনে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বুড়িগঙ্গা নদী বিশ্বের বৃহত্তর নর্দমায় পরিণত হয়েছে। শব্দ দূষণ, বায়ু দূষণসহ সকল দূষণের নগরী এখন রাজধানী ঢাকা। এসব সমস্যা থেকে মুক্তি পেতে সৎ ও নীতিবান প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ঢাকা দক্ষিণে আবদুর রহমান ও উত্তরে শেখ ফজলে বারী মাসউদকে মেয়র হিসেবে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
তারা নির্বাচিত হলে নগরবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে তিনি আশা করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








