News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৭, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

বিএনপি সমর্থিত আরেক কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

বিএনপি সমর্থিত আরেক কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

ঢাকা: রাজধানীতে নাশকতার মামলায় বিএনপি সমর্থিত আরো এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই কাউন্সিলর প্রার্থী হলেন- কাজী হাসিবুর রহমান ওরফে শাকিল। তিনি ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

রোববার ডিএমপির গণমাধ্যম শাখার এডিসি ইফতেখারুজ্জামান তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন। হরতাল-অবরোধে নাশকতা ও পুলিশের ওপর আক্রমণের দায়ে পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এডিসি ইফতেখারুজ্জামান বলেন, “শনিবার রাতে রাজধানীর চামেলীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

ইফতেখারুজ্জামান জানান, পল্টন থানা এলাকায় বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডসহ ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে আক্রমণ ও আহত করার ঘটনায় গত ১১ জানুয়ারি পল্টন থানায় শাকিলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, এর আগে রাজধানীর মধ্যপাইক পাড়া থেকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মিরপুর থানা বিএনপির সভাপতি কাওছার আহমেদকে গ্রেফতার করে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়