দুইদিন পর বাংলাদেশ ক্রিকেট দলকে জামায়াতের অভিনন্দন
ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল বিজয় লাভ করার দুইদিন পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল জয়ী হবার দুইদিন পর এ অভিনন্দন জানালো তারা।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান অভিনন্দন জানিয়ে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল বিজয় লাভ করায় আমি বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট দলের এ সাফল্যের জন্য দেশবাসী গর্বিত ও আনন্দিত। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।”
বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি এবং সমৃদ্ধি কামনা করেন জামাত নেতা।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








