News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৪, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

‘নির্বাচন প্রভাবিত করতে সেনা চায় না সরকার’

‘নির্বাচন প্রভাবিত করতে সেনা চায় না সরকার’

ঢাকা: সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে সেনাবাহিনী মোতায়েন করতে চায় না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। পুরিশ ও সরকারদলীয় লোকজন প্রচারের সময় নানাভাবে হেনস্তা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিগাতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার, গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই মানুষের ঢল নামছে। এ জন্য নির্বাচনকে প্রভাবিত করতে সরকার সেনাবাহিনী মোতায়েন করতে চাচ্ছে না। আমরা চাই নির্বাচনের অন্তত সাত দিন আগে সেনা মোতায়েন করা হোক।”

তিনি অভিযোগ করে বলেন, “আমরা যেখানেই যাচ্ছি, সরকারদলীয় লোকজন হামলা চালাচ্ছে। পুলিশ হেনস্তা করছে। আমি কোনো বাসায় ঢুকলাম আমার সামনেই ঘরে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। এই অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে আমরা সেনাবাহিনী চাই, কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চাই।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়