পঞ্চগড়ে ২ শিবির নেতা গ্রেফতার
পঞ্চগড়: ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড়ে জেলা শাখার সাধারণ সম্পাদক ও অফিস সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে নয়টায় জেলা শহরের জালাসী মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি বাজাজ ডিসকোভার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. তোফায়েল প্রধান (২৯) ও অফিস সম্পাদক আমিরুল হাসান (২৩)। তাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ারা রয়েছে।
তোফায়েল প্রধান সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘটবর এলাকার মৃত আকবর আলীর ছেলে ও মো. আমিরুল হাসান একই উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ভূষিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, তোফায়েল প্রধানের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও তিনটি মামলা চলমান রয়েছে। আমিরুল হাসানের নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ও দুটি মামলা চলমান রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ওই দুই শিবির নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








