News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪০, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

ইসি নিরপেক্ষ প্রমাণে ব্যর্থ হলে অনাস্থা: বিএনপি

ইসি নিরপেক্ষ প্রমাণে ব্যর্থ হলে অনাস্থা: বিএনপি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হলে তাদের প্রতি অনাস্থা জানাবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ একথা জানান।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে মনে হয় না। পক্ষপাত আচরণ করছে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মওদুদ আহমেদ। চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বিএনপি সমর্থিত কাউন্সিলরদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এসময় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তার কয়েকজন সমর্থককে পোস্টারসহ তুলে নিয়ে গেছে  বলে জানান তিনি।

মওদুদ আহমেদ অভীযোগ করেন, “মিরপুর থানার ওসি সবাইকে ভয়ভীতি দেখাচ্ছে। সকল থানার একই চিত্র। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাবো।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা আর্দশ আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সংগঠটির সদস্য কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়