News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৫, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

‘বিএনপি-জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে’

‘বিএনপি-জামায়াত নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে’

সাভার: বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা চালিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইছে। তবে দেশের মানুষ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রাথীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জঙ্গিদের নেত্রী খালেদা জিয়াকে দাতভাঙা জবাব দেবে।”

কামরুল বলেন, “সরকারের উন্নয়ন কর্মসূচি দেখে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তাই দেশে হরতাল অবরোধ দিয়ে সাধারণ মানুষকে মারার পাঁয়তারা করছে।”

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে মন্ত্রী সাভারের মুশুরী খোলা এলাকায় একটি মসজিদ উদ্বোধন করেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়