News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০০, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে ৪ বিএনপি- জামায়াত কর্মী গ্রেফতার

ঝিনাইদহে ৪ বিএনপি- জামায়াত কর্মী গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি জামায়াতের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হরিণাকুণ্ডু ও কালীগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপীনাথ কাঞ্জিলাল জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে খায়বার হোসেন, আবুল বারেক ও কেরামত আলী নামের ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে নাশকতার মামলায় কালীগঞ্জ উপজেলা থেকে এক বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়