News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫২, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

ইশতেহারে তাবিথের ১২ অঙ্গীকার

ইশতেহারে তাবিথের ১২ অঙ্গীকার

ঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়াল ১২টি প্রতিশ্রুতি দিয়ে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। রাজধানীর তেজগাঁও-গুলশান লিংকরোডের রেগনাম টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ১২টি প্রতিশ্রুতি হলো, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা সেবা নিশ্চিতকরণ, যানজট নিরসন ও যানবাহন সুবিধা, নগর পরিবেশ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও ব্যবস্থাপনা, আমোদ-প্রমোদ, চিত্ত বিনোদন ও জনস্বাস্থ্য নিশ্চিতকরণ, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং নগর প্রশাসন উন্নয়ন।

নিজের প্রতীক বাস মার্কায় ভোট চেয়ে তাবিথ এসময় বলেন, “নগরবাসীর সহযোগিতা এবং সক্রিয় সমর্থন পেলে আমার পক্ষে আদর্শ ঢাকা গড়ার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে, এটা আমার দৃঢ বিশ্বাস।”

এসময় ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাবিথ আউয়াল মিন্টু ‘আর্দশ ঢাকা আন্দোলন’ মনোনীত বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়