পলাতক হাসান আলীর রায় যে কোনো দিন
ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি হাসান আলীর রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে বিচাররক এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আজ এ মামলার শুনানি ছিল।
গত বছরের ১৫ সেপ্টেম্বর হাসান আলীর অনুপস্থিতিতে মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। ফলে সরকারের পক্ষথেকে আব্দুস শুকুর খানকে আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
গত বছর হাসান আলীকে আদালতে হাজির হওয়ার জন্য ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
পলাতক হাসান আলীর বিরুদ্ধে বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








