News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৭, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৭, ১৮ জানুয়ারি ২০২০

খালেদার চার আবেদনের শুনানি বুধবার

খালেদার চার আবেদনের শুনানি বুধবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা তিন মামলার বিষয়ে চার আবেদনের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

রোববার এ বিষয়ে আংশিক শুনানির পর বিচারপতি মো. নুরুজ্জামান ননি ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।

রোববার দুপুরে খালেদার আইনজীবীরা রুলের শুনানি করতে সময়ের আবেদন করেন আদালতের কাছে। তখন আদালত তাদের আবেদন খারিজ করে দিয়ে শুনানি শুরু করার জন্য বলেন।

এরপর বেলা তিনটায় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল খালেদার পক্ষে আদালতে শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়